২৩৯৯২
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন ------
উত্তর
সঞ্জয় ভট্টাচার্য
সমাধান
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্যাখ্যা: কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু , লাঙ্গল।
২৩৯৯৩
' কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' ---- কার লেখা?
উত্তর
কৃষ্ণচন্দ্র মজুমদার
সমাধান
কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ 'সদ্ভাবশতক' । তার রচিত উল্লেখ্যযোগ্য পঙক্তিগুলো হলো - (i) কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ ? (ii) যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি । (iii) চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?
২৩৯৯৫
' গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ ----
উত্তর
সন্ন্যাসী
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:ত্যাজ্য = = = গ্রাহ্য*ত্বরিত = = শ্লথ*রিক্ত = = পূর্ণ*জনাকীর্ণ = = জনবিরল*গৃহী = = সন্ন্যাসী*গ্রহীত = = দাতা*সংযোগ = = বিয়োগ*সচ্ছল = = অসচ্ছল*সংক্ষিপ্ত = = বিস্তৃত*সংকুচিত = = প্রসারিত*লোভী = = র্নিলোভী*আমদানি = = রপ্তানি*আবশ্যক = = অনাবশ্যক*আদি = = অন্ত*আদান = = প্রদান*আস্থা = = অনাস্থা*আশা = = নিরাশা*আবিল = = অনাবিল*পুন্যবান = = পুন্যহীন*প্রকৃত = = অপ্রকৃত*পূর্ববতী = = পরবতী*প্রতিযোগী = = সহযোগী*ইতর = = ভদ্র*ইতি = = শুরু*ইচ্ছুক = অনিচ্ছুক*ইদানীন্তর = = তদানীন্তর*ঈর্ষা = = প্রীতি
২৩৯৯৭
' বিষাদ সিন্ধু' একটি ----
উত্তর
ইতিহাস আশ্রয়ী উপন্যাস
সমাধান
'বিষাদ সিন্ধু' মীর মশাররফ হোসেন রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস । এটি তার অমর সৃষ্টি । মহানবী হযরত মুহাম্মদ (সা) এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হাসান - হোসেনের করুণ মৃত্যু 'বিষাদ সিন্ধু' গ্রন্থের মূল বিষয়।
২৩৯৯৯
কোনটি ' অগ্নি'-র সমার্থক শব্দ নয়?
উত্তর
প্রজ্বলিত
সমাধান
'অগ্নি'র সমার্থক শব্দ নয় ' প্রজ্বলিত' । প্রজ্বলিত শব্দের সমার্থক শব্দ - উজ্জ্বল , আলোকিত, উদ্ভাসিত ,ঝলমলে, দীপ্ত ,দীপ্তিমান, প্রদীপ্ত, চকচকে ,শোভামান। পক্ষান্তরে ,'অগ্নি'র সমার্থক শব্দ - অনল ,বহ্নি , হুতাশন , পাবক, বৈশ্বানর , আগুন, দহন, সর্বভূক , সর্বশুচি, বিভাবসু।
২৪০০০
' তোহফা' কাব্যটি কে রচনা করেন?
উত্তর
আলাওল
সমাধান
'তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী' তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা , সয়ফুলমুলুক - বদিউজ্জামাল । মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজীর শ্রেষ্ঠ রচনা 'সতীময়না ও লোরচন্দ্রানী'। মাগন ঠাকুরের রচনা হিসেবে 'চন্দ্রাবতী' কাব্যের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের কবি হিসেবে সাবিরিদ খান কালিকামঙ্গল কাব্যধারার 'বিদ্যাসুন্দর ' কাহিনির অন্যতম কবি রুপে স্বীয় কৃতিত্ব প্রদর্শন করেছেন।