২৪০৩১
'চন্ডীমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে?
উত্তর
মুকুন্দ চক্রবর্তী
সমাধান
মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি। ধারনা করা হয় তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলকাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ । এর রচনাকাল ১৫৪৪ খ্রীস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়
২৪০৩২
'ইউসুফ-জোলায়খা' পুঁথির রচয়িতা-
উত্তর
শাহ মুহম্মদ সগীর
সমাধান
শাহ মুহম্মদ সগীর (Shah Muhammad Sagir) ১৪শ - ১৫শ শতকের অন্যতম বিখ্যাত কবি। বাংলা সাহিত্যে মুসলিম কবিতের মধ্যে তিনি সবচেয়ে প্রাচীন। ইতিহাসবিদদের মতে তার আবাসস্থল ছিল চট্টগ্রামে। ইউসুফ - জুলেখা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। যা তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১) রচনা করেন।
২৪০৩৩
'' 'পুরষ্কার' বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত 'অপরিস্কার' "। -----বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে -----
উত্তর
দুটোই অশুদ্ধ
সমাধান
'পুরষ্কার' ও 'অপরিষ্কার, শব্দ দুটোর শুদ্ধরুপ যথাক্রমে 'পুরস্কার ' ও অপরিষ্কার ' । সুতরাং প্রশ্নে প্রদত্ত দুটো শব্দই অশুদ্ধ।
২৪০৩৪
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' , পংক্তিটির রচয়িতা-
উত্তর
চন্ডিদাস
সমাধান
পদাবলীর চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০) মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
২৪০৩৫
' Consumer goods' --এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
উত্তর
ভোগ্যপণ্য
সমাধান
Consumer goods' এর পরিভাষা - - ভোগ্যপণ্য।
২৪০৩৬
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- কে বলেছেন?
উত্তর
চণ্ডীদাস
সমাধান
চণ্ডীদাসের পদাবলী:সহজিয়া ভাবধারায় পদাবলীর কবি চণ্ডীদাস রচিত মানবিক প্রেমের কয়েকটি পদ —"ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন, কেহ না জানয়ে তারে। প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে। । ""মরম না জানে, মরম বাথানে, এমন আছয়ে যারা। কাজ নাই সখি, তাদের কথায়, বাহিরে রহুন তারা। আমার বাহির দুয়ারে কপাট লেগেছে – ভিতর দুয়ার খোলা। ""কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া। ""প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। ""কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও। বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। "সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন, "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
২৪০৩৮
ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন-
উত্তর
দীনেশচন্দ্র সেন
সমাধান
মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
২৪০৩৯
কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়?
উত্তর
হৃষ্ট-পুষ্ট
সমাধান
'হৃষ্ট - পুষ্ট' দ্বারা বোঝায় বলিষ্ঠ ও প্রফুল্ল অর্থাৎ মানসিক ও শারীরিক স্বাস্থ্যযুক্ত।
২৪০৪০
কবিগানের প্রথম রচয়িতা কে?
উত্তর
গোঁজলা পুট (গুই)
সমাধান
১৮ শতকের শেষার্ধে ও ১৯ শতকের প্রথমার্ধে সমাজে কবি গানের প্রচলন ছিল, যাদের হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়ের বলা হত । এছাড়াও কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম - রামবসু, রাসু, নৃসিংহ, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধুবাবু, কেষ্টা মুচি, ভবানী, রামানন্দ নন্দী ।