T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪০৪১

বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
সমাধান
বাংলাপিডিয়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ বিষয়ক প্রথম জাতীয় জ্ঞানকোষ। এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি দুই ভাষাতে মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি - রম আকারে উপলব্ধ। প্রতি দুই বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে বাংলাপিডিয়া ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০০৯ সালে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিলো এবং ২০১২ সালে তা প্রকাশ করা হয় ।
২৪০৪২

' পরশ্ব' শব্দটির অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পরশু
সমাধান
'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন । যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পরস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।
২৪০৪৩

বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লিঙ্গ পরিবর্তন দ্বারা
২৪০৪৪

চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করে -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাহ্নপা
সমাধান
কাহ্নপা সোমপুর মহাবিহারে সাধনা করতেন। তিনি হেবজ্র, যমান্তক প্রভৃতি বজ্রযান তন্ত্রসাধনার ওপর পঞ্চাশটির ওপর গ্রন্থ রচনা করেন। তিনি চর্যাপদের তেরোটি পদ রচনা করেন। তবে কাহ্নপা রচিত ২৪তম পদটি পাওয়া যায়নি।
২৪০৪৫

' লবণ' শব্দের বিশেষ্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নুন
সমাধান
'লবণ' বিশেষ্য শব্দটির অর্থ: ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। 'লবণ' - এর বিশেষণ' লবণাক্ত' ।
২৪০৪৬

কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আসক্তি
২৪০৪৭

' আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অর্ক
সমাধান
আফতাব অর্থ সূর্য। সূর্যের সমার্থক শব্দ গুলো - রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা।
২৪০৪৮

নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
খণ্ডিত
২৪০৪৯

“যুগসন্ধিকালের কবি” কাকে বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সমাধান
বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুকে। অপ্রদিকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক, বিহারীলাল চত্রবর্তীকে ‘ভোরের পাখি’ ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ ও ‘ভানুসিংহ’ ছদ্মনামে ডাকা হয়।
২৪০৫০

বাংলা সাহিত্যের আদি নিদর্শন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চর্যাপদ
সমাধান
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।