T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪০৬১

' সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জন ক্লার্ক মার্শম্যান
সমাধান
সমাচার দর্পণ ১৮১৮ - ১৮৪১ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাংলাভাষায় প্রথম প্রকাশিত মাসিক পত্রিকা দিগদর্শন, প্রথম প্রকাশিত হয়েছিল ১৮১৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে। এই পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এই বছরের ২৩ মে (শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১২২৫ বঙ্গাব্দ) প্রকাশিত হয় সাপ্তাহিক 'সমাচার দর্পণ'।
২৪০৬২

' সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংশয়
সমাধান
বাংলা অব্যয়ঃ যে সকল অব্যয় দেশী উৎস থেকে গৃহীত হয়েছে। আর, আবার, ও, হাঁ, না।
২৪০৬৩

'মোস্তফা চরিত' গ্রন্থের রচিয়তা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাওলানা আকরাম খাঁ
সমাধান
মাওলানা আকরাম খাঁর সাহিত্য কর্ম:সমস্যা ও সমাধান [এই গ্রন্থে লেখকের ইসলামে নারীর মর্যাদা, সুদ সমস্যা, চিত্র (ছবি তোলা) সমস্যা, সঙ্গীত সমস্যা এই চারটি প্রবন্ধ সংকলিত হয়]আমপারার বাংলা অনুবাদমোস্তফা - চরিত (বর্তমানে খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত)মোস্তফা - চরিতের বৈশিষ্ট্যবাইবেলের নির্দেশ ও প্রচলিত খ্রীষ্টান ধর্মমোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস (ঐতিহ্য হতে প্রকাশিত)তাফসীরুল কোরআন(১ - ৫ খণ্ড) (খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত)মুক্তি ও ইসলাম
২৪০৬৪

"সমাচার দর্পণ" পত্রিকার প্রকাশকাল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮১৮ খ্রিঃ
সমাধান
সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কিন্তু তিনি ছিলেন নামেমাত্র সম্পাদক । বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচারদর্পণ সম্পাদনা করতেন। পত্রিকাটি ধর্মীয় বির্তকে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত।
২৪০৬৫

শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কোহিনুর
সমাধান
কোহিনূর ছিল ব্রিটিশ ভারতের একটি বাংলা মাসিক পত্রিকা। ১৮৯৮ সালের জুলাই মাসে (আষাঢ় ১৩০৫ বঙ্গাব্দ) কুষ্টিয়া থেকে প্রথম কোহিনূর পত্রিকা প্রকাশ হয়। তবে এরপর ফরিদপুরের পাংশা ও পরে কলকাতা থেকে পত্রিকা প্রকাশিত হত। এয়াকুব আলী চৌধুরীর বড় ভাই মোহাম্মদ রওশন আলী চৌধুরী ছিলেন পত্রিকার সম্পাদক।
২৪০৬৬

' বাজার শেষ করে বাড়ী ' বাক্যটিতে কোন গুনের অভাব রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আকাঙ্খা
সমাধান
আকাঙক্ষা: - বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙক্ষা বলে। যেমন - সূর্য পূর্বদিকে - বললে বাক্যটি অসম্পূর্ণ। এটি মনের ভাব সম্পূর্ণ করতে পারেনি। এর পরে আরো কিছু কথা বা শব্দ শোনার ইচ্ছা হয়। যখন - সূর্য পূর্বদিকে ওঠে - বললে বাক্যটি পূর্ণতা পাবে। তাই একটি পদের পরে আরেকটি পদ শোনার ইচ্ছাকে আকাঙক্ষা বলে।
২৪০৬৭

' তেল নুন লকড়ি' কার রচিত গ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
'তেল নুন লকড়ি 'প্রমথ চৌধুরী রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হলো: বীরবলের হালখাতা, নানা কথা ও প্রবন্ধ সংগ্রহ (১ম খন্ড ২য় খণ্ড )
২৪০৬৮

"সওগাত" পত্রিকার সম্পাদক-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মোঃ নাসিরউদ্দীন
সমাধান
সওগাত একটি সচিত্র মাসিক পত্রিকা। ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
২৪০৬৯

ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমাধান
ক্রিয়ার মূল কিংবা এর যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা (দ্যোতনা = সূচনা, প্রকাশনা) করে, অথবা বিশ্লেষণ করা যায় না এ রকম যে ক্ষুদ্রতম ধ্বনি - সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে। যেমন - 'করা' ক্রিয়ার মূল 'কর্‌' একটি ধাতু।
২৪০৭০

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চন্দ্রাবতী