২৪০৭১
"সাহিত্য সম্রাট" কার উপাধি?
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৭ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়। ]বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।
২৪০৭২
বাংলা ভাষায় রচিত প্রধম নাটক কোনটি?
উত্তর
ভদ্রার্জুন
সমাধান
তারাচরণ শিকদার একজন বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার। তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন (১৮৫২) এর রচয়িতা। প্রকৃতপক্ষে এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম নাটক। তবে শর্মিষ্ঠা - কে (১৮৫৯) প্রথম সার্থক ও আধুনিক নাটক হিসেবে আখ্যায়িত করা হয়, যার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
২৪০৭৩
' কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
উত্তর
রোমান্সমূলক উপন্যাস
সমাধান
বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' রোমান্সমূলক উপন্যাসে সামাজিক সংস্কারের সাথে অপরিচিতা নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং সমাজবন্ধনের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।
২৪০৭৪
বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার জনক কে?
উত্তর
মধুসূদন দত্ত
সমাধান
বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক : মাইকেল মধুসূদন দত্ত। 'সাহিত্য সম্রাট' বলা হয়: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে 'ক্লাসিক কবি' : সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যে 'ভোরের পাখী' বলা হয় : বিহারীলাল চক্রবর্তী।
২৪০৭৫
কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
উত্তর
চট্টগাম , ২৬ মার্চ ১৯৭১
সমাধান
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে বিভিন্ন বিরাম বা যতিচিহ্ন ব্যবহৃত হয় । এরকম একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হলো ‘কমা’ বা ‘পাদচ্ছেদ’ (, ) । বাক্যে ‘কমা’ বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসাতে হয় । সুতরাং (ঘ) উত্তরটিতেই যথাযথ বিরাম চিহ্ন ব্যবহৃত হয়নি ।
২৪০৭৬
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত
উত্তর
সিন্দু হিন্দোল
সমাধান
সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। ১. সিন্ধুঃ প্রথম তরঙ্গ*২. সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ*৩. সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ*৪. গোপন প্রিয়া*৫. অনামিকা*৬. বিদায় স্মরণে*৭. পথের স্মৃতি৮. উন্মনা৯. অতল পথের যাত্রী১০. দারিদ্র্য*১১. বাসন্তি১২. ফাল্গুনী*১৩. মঙ্গলাচরণ১৪. বধু - বরণ১৫. অভিযান১৬. রাখী - বন্ধন১৭. চাঁদনী - রাতে১৮. মাধবী - প্রলাপ১৯. দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির
২৪০৭৭
' কর্মে ক্লান্তি নাই যাহার'- এক কথায় প্রকাশ-
উত্তর
অক্লান্ত কর্মী
সমাধান
✍ ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এর সংক্ষিপ্ত রুপ : অক্লান্তকর্মী✍ ‘যা বপন করা হয়েছে’ এর সংক্ষিপ্ত রুপ : উপ্ত✍ ‘পা ধুইবার জল’ এর সংক্ষিপ্ত রুপ : পাদ্য✍ ‘যার কিছু নাই’ এর সংক্ষিপ্ত রুপ : হৃতসর্বস্ব✍ ‘যা আঘাত পায়নি’ এর সংক্ষিপ্ত রুপ : অনাহত✍ ‘যা অবশ্যই ঘটবে’ এর সংক্ষিপ্ত রুপ : অবশ্যম্ভাবী✍ যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায়, তাকে বলা হয় : কুম্ভীলক
২৪০৭৯
ওমর খৈয়ামের দেশের নাম-
উত্তর
ইরান
সমাধান
মধ্যযুগের মুসলিম মনীষা জামাকসারি ওমর খৈয়ামকে “বিশ্ব দার্শনিক” হিসেবে বর্ণনা করেছেন। অনেক সূত্রে জানা গেছে তিনি নিশাপুরে তিন দশক ধরে শিক্ষকতা করেছেন। ইরান ও পারস্যের বাইরে ওমরের একটি বড় পরিচয় কবি হিসাবে।