২৪০৮১
' মিলির হাতে স্টেনগান' ----গল্পটি কার লেখা?
উত্তর
আখতারুজ্জামান ইলিয়াস
সমাধান
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'দুধেভাতে উৎপাত ' গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত 'মিলির হাতে স্টেনগান' গল্পে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চিত্র অঙকন করা হয়েছে।
২৪০৮২
' ফুল্লবর' চরিত্রটি মধ্যযুগে কোন কাব্যে পাওয়া যায়?
উত্তর
চন্ডীমন্ডল
সমাধান
চন্ডীমন্ডল কাব্যের প্রধান চরিত্র - কালাকেতু। > মঙ্গলকাব্যের মূল উপজীব্য - দেব দেবীর গুনগান। > বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারায় সব চেয়ে প্রাচীন ধারা - মনসামঙ্গল কাব্য। > মনসামঙ্গল কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ট কবি - বিজয় গুপ্ত। > 'হাকন্দ' পুরাণ গ্রন্থটির রচয়িতা - ময়ূর ভট্ট।
২৪০৮৩
' অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সমাধান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ' অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি ১৯৬৬ - ৬৯ সালে লেখা হয়। চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবন নিয়েই ১৮ জুন ২০১২ গ্রন্থটি প্রকাশিত হয়।
২৪০৮৪
নিচের কোন দুটি যোগিক বর্ণ?
উত্তর
ঐ, ঔ
সমাধান
বর্ণ ২ প্রকার। যথাঃ ১। স্বরবর্ণ ২। ব্যাঞ্জন বর্ণ। ১। স্বরবর্ণঃ - অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ = ১১ টি। ** হ্রাস স্বর ৪ টিঃ - অ, ই, উ, ঋ = ৪টি। ** দীর্ঘ্য স্বর ৭টিঃ - আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ = ৭টি। ** যৌগিক স্বরবর্ণ ২টিঃ - ঐ, ঔ = ২টি। ** যৌগিক স্বরধ্বনি ২৫টি। ** মৌলিক স্বরবর্ণ ৭টিঃ - অ, ই, উ, এ, ও, ঋ, অ্যা = ৭টি। ** স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে।
২৪০৮৫
'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি?
উত্তর
দীর্ঘায়ুব্যক্তি
সমাধান
ব্যতিক্রমধর্মী কিছু বাগধারা :অকটবিকট - ছটফটানিঅঞ্চলপ্রভাব - স্ত্রীর প্রভাবঅবরেসবরে - কালে ভদ্রেঅষ্টরম্ভা - কাঁচকলা /ফাঁকিঅষ্টবজ্র সম্মিলন - প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশআচাভুয়ার বোম্বাচাক - অসম্ভব ব্যাপারআয়োসুয়ো - সধবা স্ত্রীলোকের দলকলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসীকাক ভুষণ্ডি - সম্পূর্ণ ভেজাভূষণ্ডির কাক - বিচক্ষণ ব্যক্তিকানু ছাড়া গীত নাই - এক মাত্র অবলম্বনকিষ্কিন্ধ্যাকাণ্ড - তুমুল হট্টগোলচিত্রগুপ্তের খাতা - যে খাতায় সবকিছু পাওয়া যায়ছাদনাতলা - বিবাহের মণ্ডপছাই চাপা আগুন - অপ্রত্যাশিত প্রতিভাথোড়াই কেয়ার করা - গ্রাহ্য না করাথরহরি কম্প - ভয়ে প্রচণ্ড কাঁপাধনুক ভাঙা পণ - সুকঠিন প্রতিজ্ঞা
২৪০৮৬
" প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।" ----- গানটির গীতিকার কে?
উত্তর
শেখ ওয়াহিদ
সমাধান
প্রশ্নোল্লিখিত গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। 'আমার মাটির গাছে লাউ ধরেছে' কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত 'পরানের বান্ধববে - বুড়ি হইলাম তোর কারণে' কিংবা ডলি সায়ন্তিনীর কণ্ঠে 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই'সহ অসংখ্য জনপ্রিয় লোকগীতির গীতিকার তিনি।
২৪০৮৭
বৈরাগ্য সাধনে-- সে আমার নয়। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
উত্তর
মুক্তি
সমাধান
বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় । অসংখ্য বন্ধন - মাঝে মহানন্দময়লভিব মুক্তির স্বাদ । - রবীন্দ্রনাথ ঠাকুর
২৪০৮৮
' মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?
উত্তর
তারেক মাসুদ
সমাধান
তারেক মাসুদ ১৯৮২ সালের শেষদিকে প্রথম ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।' ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মাটির ময়না' মুক্তি পায় , যা পরবর্তীতে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশ - বিদেশে বিশেষ প্রশংসা অর্জন করে। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র হলো : মুক্তির কথা, মুক্তির গান , অন্তর্যাত্রা , আকাইন্ড অফ চাইল্ডহুড ও রানওয়ে । তিনি ১৩ আগস্ট ২০১৩ আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
২৪০৮৯
' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী', 'চল্ চল্ চল্' প্রভৃতি প্রধান।
২৪০৯০
কাজী নজরুলের "মহররম" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর
অগ্নিবীণা
সমাধান
অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।