২৪০৯১
'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
কতৃকারকে ৭মী
সমাধান
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
২৪০৯২
' হুলিয়া' কবিতা কার রচনা?
উত্তর
নির্মলেন্দু গুণ
সমাধান
'হুলিয়া' কবিতাটি নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ 'প্রেমাংশুর রক্ত চাই' - এর অন্তর্ভুক্ত । এ বিখ্যাত কবিতাটিতে তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিচয় ফুটে উঠেছে।
২৪০৯৩
"দেওয়ানা মদিনা" কোন কাব্যের অন্তুর্গত?
উত্তর
ময়মনসিংহ গীতিকা
সমাধান
ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালা:স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের আনুকূল্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ড.দীনেশ চন্দ্র সেন মৈমনসিংহ গাথা সংগ্রাহক হিসেবে চন্দ্র কুমার দে মহাশয়ের কাছ থেকে নিম্নের পালাগুলো সংগ্রহ করেন। মহুয়াচন্দ্রাবতী (রচয়িতা নয়নচাঁদ ঘোষ)কমলাদেওয়ানা মদিনা (রচয়িতা মনসুর বয়াতী)দস্যু কেনারামের পালা (রচয়িতা চন্দ্রাবতী)কঙ্ক ও লীলা (দামোদর দাস, রঘুসুর, শ্রীনাথ বেনিয়া এবং নয়ানচাঁদ ঘোষ প্রণীত)মলুয়া (এই পালাটির সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা রয়েছে বলে এর রচয়িতা হিসেবে চন্দ্রাবতীকে মনে করা হয়)দেওয়ান ভাবনা (চন্দ্রাবতী প্রণীত)কাজলরেখারূপবতী
২৪০৯৪
প্র, পরা -কোন ধরনের উপসর্গ?
উত্তর
সংস্কৃত
সমাধান
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - উপসর্গযে অর্থে ব্যবহৃত উদাহরণ১প্রপ্রকৃষ্ট/ সম্যকঅর্থেপ্রভাব, প্রচলন, প্রস্ফুটিত খ্যাতি"প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব আধিক্য"প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার গতি"প্রবেশ, প্রস্থান ধারা - পরম্পরা বা অনুগামিত"প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য২পরাআতিশয্য"পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ বিপরীত"পরাজয়, পরাভব
২৪০৯৫
লোকসাহিত্য বলতে কি বোঝায়?
উত্তর
ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন
সমাধান
লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয় - কলরব’ বলে আখ্যায়িত করেছেন। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।
২৪০৯৬
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
উত্তর
সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব -পশ্চিম'
২৪০৯৭
' মৃত্যুক্ষুধা' গ্রন্থের রচয়িতা-
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ন মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।
২৪০৯৮
"স্পেন বিজয়" কাব্যের রচয়িতা কে?
উত্তর
ইসমাইল হোসেন সিরাজী
সমাধান
ইসমাইল হোসেন সিরাজীর কাব্যগ্রন্থ:অনল - প্রবাহ (১৯০০)আকাঙ্ক্ষা(১৯০৬)উছ্বাস (১৯০৭)উদ্বোধন (১৯০৭)নব উদ্দীপনা (১৯০৭)স্পেন বিজয় কাব্য (১৯১৪)মহাশিক্ষা মহাকাব্য (১ম খণ্ড - ১৯৬৯, ২য় খণ্ড - ১৯৭১)
২৪০৯৯
মুনীর চৌধুরী রচিত নাটকের নাম-
উত্তর
রক্তাক্ত প্রান্তর
সমাধান
রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
২৪১০০
"নদেরচাঁদ" কোন গীতিকার নায়ক?
উত্তর
মহুয়া
সমাধান
মহুয়ার পালার রচয়িতা দ্বিজ কানাই। । রসের দিক থেকে রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার কাব্য মহুয়া পালার সংগ্রাহক দীনেশচন্দ্র সেন। এর চরিত্রগুলো হলো - নদের চাঁদ, মহুয়া, হুমরা বেদে। এর রচনাকাল ধরা হয় ১৬৫০ সাল। এই পালায় মোট ৭৮৯টি ছত্র আছে। দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেন।