২৪১১১
রবীন্দ্রনাথ ঠাকুরের “উর্বশী” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর
চিত্রা
সমাধান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘উর্বশী’ (২৩ অগ্রহায়ণ ১৩০২ বঙ্গাব্দ) কবিতাটি কবির ‘চিত্রা’ কাব্যগ্রন্থের অন্তর্গত। এ কাব্যগ্রন্থের অন্তর্গত আরো কয়েকটি কবিতার মধ্যে - সুখ, এবার ফিরাও মোরে, স্বর্গ হইতে বিদায়, বিজয়িনী, দিনশেষে, চিত্রা, সিন্ধুপারে প্রভৃতি প্রধান।
২৪১১২
“বাংলা একাডেমি” প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তর
1955
সমাধান
বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'The Bengali Academy Act 1957' গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
২৪১১৩
রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে?
উত্তর
1919
সমাধান
১৯১৫ সালের ৩ জুন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদেয় ‘নাইটহুড’ বা স্যার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে বর্জন করেন। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে ঘৃণায় কবি ব্রিটিশদের প্রদেয় এ উপাধি বর্জন করেন।
২৪১১৪
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?
উত্তর
বেহুলা
সমাধান
বেহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যাঁকে কেন্দ্র করে বাংলার লোকসমাজে প্রচলিত আছে এক জনপ্রিয় কাহিনী। মনসামঙ্গল কাব্য. বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার সবচেয়ে পুরাতন নিদর্শন হচ্ছে 'মনসামঙ্গল কাব্য'। কবি 'কানা হরিদত্ত' হচ্ছেন মনসামঙ্গল কাব্যের আদি কবি
২৪১১৬
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কর্তা-
উত্তর
বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
সমাধান
শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম কাব্য। এ কাব্যের রচয়িতা বডু চন্ডীদাস। তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি কবি। ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বডু চন্ডীদাস পঞ্চদাশ শতাব্দীতে এ কাব্য রচনা করেন। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এ কাব্যটি উদ্ধার/আবিষ্কার করেন।
২৪১২০
'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা-
উত্তর
হরপ্রসাদ শাস্ত্রী
সমাধান
হরপ্রসাদ শাস্ত্রী ১৮৫৩ সালের ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের নৌহাটিতে জন্মগ্রহন করেন। তার উল্লাখযোগ্য গ্রন্থগুলোর মাধ্যে রয়েছে বাল্মীকের জয় (১৮৮১), মেঘদূত (১৯০২), কাঞ্চনমালা (উপন্যাস, ১৯১৬), হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা (১৯১৬), বেনের মেয়ে (উপন্যাস, ১৯২০), প্রাচীন বাংলার গৌরব (১৯৪৬), বৌদ্ধধর্ম (১৯৪৮) ।