T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪১৫১

' অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হুমায়ুন আজাদ
সমাধান
কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের (১৯৪৭ - ২০০৪) প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩) । এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা : স্নানের জন্যে জল দাও বাতাস, আত্মহত্যার অস্ত্রাবলি, জ্যোৎস্নার অত্যাচার। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। অন্যদিকে হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে । আসাদ চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: তবক দেওয়া পান, বিত্ত নাই বেসাত নাই, জলের মধ্যে লেখাজোখা , নদী বিবস্ত্র হয় । রফিক আজাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অসম্ভবের পায়ে, এক জীবনে , প্রেমের কবিতা, প্রিয় শাড়িগুলি।
২৪১৫২

' এ যে আমাদের চেনা লোক' ---বাক্যে ' চেনা' কোন পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিশেষণ
সমাধান
যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ , গুণ, অবস্থা, সংখ্যা , পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এ বাক্যে 'চেনা ' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষদ পদ।
২৪১৫৩

'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রথা
সমাধান
বাংলা ভাষার প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। 'Custom' শব্দের যথার্থ পারিভাষিক অর্থ - প্রথা; অভ্যাস; সামাজিক রীতিনীত। অন্যদিকে , Act বা Law - এর পরিভাষা আইন; Duty - এর পরিভাষা শুল্ক; Revenue policy - এর পরিভাষা রাজস্বনীতি।
২৪১৫৪

'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উৎকর্ষ
সমাধান
'প্রকর্ষ' বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দ : উৎকর্ষ , শ্রেষ্ঠত্ব , উন্নতি ।
২৪১৫৫

ব্যকরণের মূল উদ্দেশ্য হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাষাবোহা সৃষ্টি করা
সমাধান
বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত ব্যাকরণটি একজন বিদেশির লেখা। ১৭৭৮ সালে A Grammar of the Bengali Language নামে এ - ব্যাকরণটি লিখেছিলেন প্রাচ্যবিদ ও ভাষাতাত্ত্বিক নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড। ব্যাকরণটি লিখিত হয়েছিল ফিরিঙ্গিদের জন্য। মূল ব্যাকরণ অংশ রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। অনুসৃত হয়েছিল ইংরেজি ব্যাকরণ রচনার রীতি আর কাঠামো তৈরি হয়েছিল সংস্কৃত ব্যাকরণের ধাঁচে। এ ব্যাকরণে উদ্ধৃতিগুলো নেওয়া হয়েছিল রামায়ণ, মহাভারত, অন্নদামঙ্গল ইত্যাদি কাব্য থেকে। সেগুলি মুদ্রিত হয়েছিল বাংলা হরফে। বাংলা ভাষা শেখা ও শেখানোর ক্ষেত্রে এ - ব্যাকরণটি ছিল প্রথম উল্লে­খযোগ্য প্রচেষ্টা। এর পরের উল্লে­খযোগ্য ব্যাকরণটিও বিদেশির কাছ থেকে পাওয়া। সেটি হলো বহুভাষাবিদ ধর্মযাজক উইলিয়াম কেরি - রচিত A Grammar of the Bengali Language (১৮০১)। এটিও রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। আর এতে অনুসৃত হয়েছিল হ্যালহেডের ব্যাকরণের আদর্শ। ইংরেজ রাজকর্মচারীদের বাংলা ভাষা শেখায় সহায়তা করাই ছিল এটি রচনার মুখ্য উদ্দেশ্য। এই দুই ব্যাকরণের মাধ্যমে হ্যালহেড ও কেরির হাতে বাংলা ভাষা পেয়েছিল স্বতন্ত্র মর্যাদা ও স্বীকৃতি। তবে এতে বাংলা ভাষার ওপর সংস্কৃত ভাষার আধিপত্য স্বীকৃত হয়েছিল এবং যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল সংস্কৃতের প্রভাবকে। ফলে বাংলা ব্যাকরণ গোড়া থেকেই হয়ে উঠেছিল সংস্কৃত ব্যাকরণঘেঁষা। বাঙালির হাতে বাংলা ব্যাকরণ রচনার সূচনা হয় উনিশ শতকের গোড়ায়। ১৮০৭ সালে প্রকাশিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বাঙ্গালা ভাষার ব্যাকরণ হলো বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ।
২৪১৫৬

' সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1914
সমাধান
প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২৪১৫৭

মুক্তিযুদ্ধবিষয়ক নাটক ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পায়ের আওয়াজ পাওয়া যায়
সমাধান
'সুবচন নির্বাসনে' আবদুল্লাহ আল মামুন রচিত একটি বিখ্যাত নাটক। | 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরী রচিত একটি ঐতিহাসিক নাটক। 'নূরলদীনের সারা জীবন সৈয়দ শামসুল হকের একটি ঐতিহাসিক নাটক। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কাব্যনাট্য।
২৪১৫৮

সঠিক বানান কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মরীচিকা মরীচিকা
সমাধান
পূর্ণ প্রতিফলনের জন্য উষ্ণ মরুভূমি এলাকায় আর শীতপ্রধান দেশের মেরু অঞ্চলে দূরের বস্তু সম্বন্ধে যে দৃষ্টিভ্রম তৈরি হয় তাকে বলে মরীচিকা। মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড সূর্যতাপে বালির কাছাকাছি থাকা বায়ুর স্তর সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। যত উপরে ওঠা যায়, তাপ ততই কমে। উত্তপ্ত হাওয়ায় বায়ুর আয়তন বাড়ে আর ঘনত্ব কমে। একেবারে নিচে বায়ুর ঘনত্ব সবচেয়ে কম, যত উপরে ওঠা যায় ঘনত্ব তত বাড়ে। এতে বায়ুস্তরের প্রতিসরাঙ্ক উপর থেকে নিচের স্তরের দিকে ক্রমশ কমে আসে। এভাবে একসময় আলোকরশ্মি দর্শকের চোখে মনে হবে যেন বালিস্তরের নিচের কোন জায়গা থেকে আসছে, প্রতিবিম্বও উল্টো কাঁপা কাঁপা। গাছের উল্টো প্রতিবিম্ব দেখায় দর্শকদের মনে হবে গাছের সামনে কোনো জলাশয় রয়েছে। গাছের কাছে গেলে দেখা যাবে পুরো বিষয়টি দৃষ্টিভ্রম। এ অবস্থাকেই মরীকিচা বলা হয়।
২৪১৫৯

কোনটি জসীমউদ্দীনের নাটক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেদের মেয়ে
২৪১৬০

মন্সামঙ্গল' কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিজয় গুপ্ত
সমাধান
মনসামঙ্গলের একজন সর্বাধিক প্রচারিত কবি হিসাবে বিজয়গুপ্ত - এর খ্যাতি। তার মনসামঙ্গল (বা পদ্মাপুরাণ) বাংলার জনপ্রিয় কাব্যগুলির মধ্য অন্যতম। গল্পরস সৃজনে, করুণরস ও হাস্যরসের প্রয়োগে, সামাজিক ও রাষ্ট্রিক জীবনের পরিচয়ে, চরিত্র চিত্রণে এবং পাণ্ডিত্যের গুণে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ একটি জনপ্রিয় কাব্য। বিজয়গুপ্তের পূর্বে আমরা পাই আদি মঙ্গল কবি কানাহরি দত্ত ও বিপ্রদাস পিপলাইকে।