২৪১৬১
' নকঈ কাঁথার মাঠ' কাব্যের নাকিয়ার নাম-
উত্তর
সাজু
সমাধান
নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
২৪১৬২
'ষ্ণ; সংযুক্ত ব্যাঞ্জন বর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
উত্তর
ষ + ণ
সমাধান
ষ্ক = ষ + ক; যেমন - শুষ্কষ্ক্র = ষ + ক + র; যেমন - নিষ্ক্রিয়ষ্ট = ষ + ট; যেমন - কষ্টষ্ট্য = ষ + ট + য; যেমন - বৈশিষ্ট্যষ্ট্র = ষ + ট + র; যেমন - রাষ্ট্রষ্ঠ = ষ + ঠ; যেমন - শ্রেষ্ঠষ্ঠ্য = ষ + ঠ + য; যেমন - নিষ্ঠ্যূতষ্ণ = ষ + ণ; যেমন - কৃষ্ণষ্প = ষ + প; যেমন - নিষ্পাপষ্প্র = ষ + প + র; যেমন - নিষ্প্রয়োজন
২৪১৬৩
'লাঠালাঠি' এটি কোন সমাস?
উত্তর
ব্যাতিহার বহুব্রীহি
সমাধান
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
২৪১৬৪
কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'--কে স্মরণ করেছেন কেন?
উত্তর
প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
সমাধান
'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'মানুষ' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে , তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্বরণ করেছেন। তাইতো কাজী নজরুল লিখেছেন, মোল্লা পুরুত লাগয়েছে তার সকল দুয়ারে চাবি!' কোথা চেঙ্গিস' গজনি মামুদ, কোথায় কালাপাহাড় ? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা - দেওয়া দ্বার! 'কালাপাহাড়' ছিলেন বাংলা ও বিহারের সন্তান ছিলেন এবং নিয়মিত বিষ্ণু পূজা করতেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রবল হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন। ১৫৬৮ সালে পুরীর জগন্নাত দেবের মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বিগ্রহের ব্যাপক ক্ষতিসাধন করেন। আর তখন থেকেই তিনি 'কালাপাহাড়' নামে পরিচিত।
২৪১৬৫
' প্রদীপ নিবিয়া গেল!' --এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তর
বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
সমাধান
'প্রদীপ নিবিয়া গেল।' ___ উক্তিটি বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় রচতি কপালকুণ্ডলা (১৮৬৬) উপন্যাসের। এটি কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ' পান্থনিবাসে' - এর শেষ বাক্য ।
২৪১৬৬
'ক্ষুধার্ত' এর সন্ধি-বিচ্ছেদ -
উত্তর
ক্ষুধা + ঋত
সমাধান
অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আরশীত + ঋত = শীতার্তভয় + ঋত = ভয়ার্ত আ + ঋ (ঋত) = আরতৃষ্ণা + ঋত = তৃষ্ণার্তক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
২৪১৬৭
' যত বড় মুখ নয় তত বড় কথা' এখানে মুখ বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর
শক্তি
সমাধান
“মুখ” শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ:মেয়েটির মুখটি বড় মিষ্টি(দেহের অঙ্গ)। মুখের জোরেই সে করে খাচ্ছে(বক্তৃতার ক্ষমতা)। এমন কথা মুখে আনাও পাপ (বলা)। তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ (সম্মান বাড়ানো)। মুখে মুখে কথা বলবে না(তর্ক করা)।
২৪১৬৯
মার্জার' অর্থ কী
উত্তর
বেড়াল
সমাধান
মার্জার - [বিশেষ্য পদ] বিড়াল। [বিশেষ্য পদ] (স্ত্রীলিঙ্গ) মার্জারী, মার্জারিকা।
২৪১৭০
' মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' --কার উক্তি?
উত্তর
মীর মশাররফ হোসেনের
সমাধান
ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি - 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই যে মানুষ নহে।' মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'