২৪২০১
‘শক্রকে দমন করে যে’ এক কথায় প্রকাশ-
উত্তর
অরিন্দম
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:গম্ভীর ধ্বনি - মন্দ্র. শোনা যায় যা - শ্রুতিগ্রাহ্য. একবার শোনা মাত্রই মনে রাখে যে - শ্রুতিধর. শত্রুকে দমন করে যে অরিন্দম. যার আকার কুৎসিত - কদাকার.
২৪২০২
রবীন্দ্রনাথ কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন?
উত্তর
1878
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরপ্রথম কাব্যগ্রন্থ রচনা করেন = ১৮৮০সালে ।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম = বৌঠাকুরানির হাট ।
ভানুসিংহ ছদ্মনাম = রবীন্দ্রনাথ ঠাকুর ।
শেষের কবিতা = উপন্যাস ।
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন = ১৯১৩খ্রিঃ।
২৪২০৩
পুঁথি সাহিত্য বলতে বোঝায়--
উত্তর
ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য
সমাধান
যুগসন্ধিকালে (১৭৬০ - ১৮৬০) মুসলিম শায়েররা হিন্দি - উর্দু - বাংলা মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষায় কবি গান রচনা করেন আরবি - ফারসি উর্দু থেকে কাহিনী গ্রহণ করে। পুঁথি সাহিত্য রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা প্রমুখ।
২৪২০৪
নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি?
উত্তর
চলিত
সমাধান
বাংলা ভাষার লৈখিক বা লেখ্যরূপের দুটি রীতি : একটি চলিত রীতি, অন্যটি সাধু রীতি। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা নবীন। নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মান ধরে চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
২৪২০৫
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি?
উত্তর
১১টি
সমাধান
বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে →৫০টি।
♻বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ →৩৯টি।
♻বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ →১১টি।
২৪২০৬
'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
উত্তর
মোহাম্মদ নাসিরউদ্দীন
সমাধান
মাসিক সওগাত (১৯১৮) , সাপ্তাহিক সওগাত (১৯২৮) উভয় পত্রিকাই মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় প্রকাশিত হয়।
২৪২০৭
'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল --
উত্তর
১৮১৮ খ্রিষ্টাব্দ
সমাধান
'সমাচার দর্পণ' ১৮১৮ খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র।
২৪২০৯
সাহিত্য সম্রাট কার উপাধি?
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
সমাধান
সঠিক উত্তর হবে বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় । তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে 'সাহিত্য সম্রাট' এ আখ্যায়িত হন।
২৪২১০
‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী?
উত্তর
সস্তা দর
সমাধান
ছকড়া নকড়া অর্থ সস্তা দর।
বাজারে ইলিশ মাছের আমদানি বেশি, তাই ছকড়া নকড়া দরে বিক্রি হচ্ছে ।