২৪২১২
'ঘরখানা' -এর ব্যাসবাক্য কি হবে?
উত্তর
এই ঘর
সমাধান
ব্যাসবাক্য - [বিশেষ্য পদ] (ব্যাক) যে বাক্যে সমাসবদ্ধ পদগুলো পৃথক করে বিশ্লেষ করা হয়, বিগ্রহবাক্য।
২৪২১৩
ওমর খৈয়ামের দেশের নাম কি?
উত্তর
ইরান
সমাধান
ওমর খৈয়াম ফারসি ভাষার কবি। তার বিখ্যাত রচনা 'রুবাইয়াত' ।
২৪২১৪
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ?
উত্তর
বহুব্রীহি সমাস
সমাধান
ব্যতিহার বহুব্রীহি:
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
২৪২১৫
'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি?
উত্তর
নিতান্ত অলস
সমাধান
বিভিন্ন পরীক্ষায় আসা 'গোঁফ - খেজুরে' শব্দের সমাস নির্ণয়ে বাজারের প্রচলিত বইয়ে বলা হয়েছে যে, এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস এবং ব্যাসবাক্য দেয়া হয়েছে 'গোঁফে খেজুর যার'। 'গোঁফ - খেজুরে' শব্দের অর্থ নিতান্ত অলস। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের 'গোঁফে খেজুর যার' ব্যাসবাক্যে কি নিতান্ত অলসের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়?প্রকৃতপক্ষে 'গোঁফ - খেজুরে' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো 'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে'। এখন আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।
২৪২১৬
.......... মাঝে আমি বাঁচিবারে চাই '। শূণ্যস্থানে কি হবে?
উত্তর
মানবের
সমাধান
প্রাণ
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয় - মাঝে যদি স্থান পাই।
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি - অশ্রু - ময়,
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর - আলয়।
তা যদি না পারি তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
তোমরা তুলিবে বলে সকাল বিকাল
নব নব সংগীতের কুসুম ফুটাই।
হাসিমুখে নিয়ো ফুল, তার পরে হায়
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।
২৪২১৭
'আবে হায়াত' ও জীবন ক্ষুধা ''-- এ দুটি উপন্যাসের লেখক কে?
উত্তর
আবুল মনসুর আহমদ
সমাধান
আবুল মনসুর আহমদের রচনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - ‘আত্মকথা’, ‘শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু’, ‘হুযুর কেবলা’, ‘বাংলাদেশের কালচার’, ‘শিক্ষা সংস্কার’, ‘অনারেবল মিনিস্টার’, ‘সত্য - মিথ্যা’, ‘জীবন - ক্ষুধা’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’, ‘আহা যদি প্রধানমন্ত্রী হতে পারতাম’, ‘আবে - হায়াত’ প্রভৃতি।
২৪২১৮
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে?
উত্তর
৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ
সমাধান
বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত:[১][২]
আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.)
মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.)
আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)
২৪২১৯
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?
উত্তর
নজিবর রহমান
সমাধান
এটি একটি সামাজিক উপন্যাস। নজিবর রহমানের অন্যান্য সামাজিক উপন্যাস হলো 'প্রেমের সমাধি', গরীবের মেয়ে ' পারিবারিক উপন্যাস 'পরিণাম'।
২৪২২০
বাংলা সাহিত্যের যুগকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর
৩ ভাগে
সমাধান
বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত:
আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.)
মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.)
আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)