২৪২২১
বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উত্তর
কৃষ্ণকুমারী
সমাধান
কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমুখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে। নাটকের মূল বিষয়বস্তু হল কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন। কৃষ্ণকুমারী রূপে গুণে অনন্য। তার একটি চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়েপড়ে। ধনদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান। ধনদাস এই নাটকে একটি হীন চরিত্র সে টাকার জন্য সব করতে পারে। নাটকের মদনিকা চরিত্র হল বিলাসবতীর সখী। ধনদাস হল জগৎসিংহের নারী সংগ্রহকা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।
২৪২২২
বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
উত্তর
মধুসূদন দত্ত
সমাধান
মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন। রামনারায়ণ তর্করত্ন বিরচিত 'রত্নাবলী' নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্যসাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্য নিয়েই তিনি নাটক লেখায় আগ্রহী হয়েছিলেন। ১৮৫৯ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন ‘শর্মিষ্ঠা' নাটক। এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন, যথা: 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' এবং পূর্ণাঙ্গ 'পদ্মাবতী' নাটক। পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি অমিত্রাক্ষরে লেখেন 'তিলোত্তমাসম্ভব' কাব্য। এরপর একে একে রচিত হয় 'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১) নামে মহাকাব্য, 'ব্রজাঙ্গনা' কাব্য (১৮৬১), 'কৃষ্ণকুমারী' নাটক (১৮৬১), 'বীরাঙ্গনা' কাব্য (১৮৬২), চতুর্দশপদী কবিতা (১৮৬৬)।
২৪২২৩
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উত্তর
ভানুসিংহ
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন । যথা: 1)___ভানুসিংহ ঠাকুর ; 2)___অকপটচন্দ্র ভাস্কর; 3)___আন্নাকালী পাকড়াশী; 4)___দিকশূন্য ভট্টাচার্য; 5)___নবীন কিশোর শর্মণ ; 6)___ষষ্ঠীচরণ দেবশর্মা ; 7)___বানীবিনোদ বিদ্যাবিনোদ ; 8)___শ্রীমতী কনিষ্ঠা; 9)___শ্রীমতী মধ্যমা।
২৪২২৪
আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
সমাধান
বাংলা উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। বাংলা ভাষার প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল" প্যারীচাঁদ মিত্রের যা প্রকাশ পায় ১৮৫৮ সালে। কিন্ত তিনি বাংলা উপন্যাসের জনক নন। কেননা উপন্যাস হিসেবে "আলালের ঘরের দুলাল" স্বার্থক ছিল না। পরবর্তীতে সাহিত্যসম্রাট নামে খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় "দুর্গেশনন্দিনী" রচনা করে ১৮৬৫ সালে।
২৪২২৫
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় '-- পঙক্তিটির রচয়িতা কে?
উত্তর
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
সমাধান
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মূলত স্বদেশপ্রেমিক কবিরূপে বিখ্যাত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং শূরসুন্দরী। টডের অ্যানাল্স্ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তার মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ -
“
স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়
”
খুবই বিখ্যাত ছিল।
২৪২২৬
ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর
উইলিয়াম কেরি
সমাধান
১৮০১ খ্রিষ্টাব্দে ডেভিড ব্রুনস্ডন এবং থমাস মৃত্যুবরণ করেন। এই বছরে কোম্পানির গভর্নর - জেনারেল ওয়েল্সলি ইংল্যান্ড থেকে আগত কোম্পানির তরুণ সিভিলিয়ানদের দেশীয় ভাষা, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল ইত্যাদি শেখানোর উদ্দেশে কলকাতায় ফোর্ট উইলিয়াম নামক একটি কলেজ স্থাপন করেন। এবং উইলিয়াম কেরি এই বছর মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার শিক্ষক নিযুক্ত হন। সেই সাথে কেরির অধীনে কয়েকজন বাঙালি পণ্ডিত এবং মুনশি নিযুক্ত হয়। দেশীয় পণ্ডিতদের নিয়ে কেরি শ্রেণি ভিত্তিক কয়েকটি পাঠ্যপুস্তক প্রকাশ করেন। রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম দু বছরে তিনটি গ্রন্থ এবং কেরি একটি বাংলা ব্যাকরণ ও আদর্শ সংলাপের একটি গ্রন্থ প্রকাশ করেন।
২৪২২৭
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' কত সালে রচিত?
উত্তর
1865
সমাধান
দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা।
২৪২২৮
কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
উত্তর
লক্ষ্মীন্দর
সমাধান
চাঁদ সওদাগরের পুত্র, বেহুলার স্বামী। বাসর রাতে সর্পদেবী মনসার অনুগত সাপের দংশনে লক্ষ্মীন্দরের মৃত্যু ঘটে, কিন্তু তার স্ত্রী বেহুলা প্রচুর ত্যাগ স্বীকার করে তাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন। বেহুলা - লক্ষ্মীন্দরের উপাখ্যান বাংলার প্রাচীন লোকগাথাগুলোর মধ্যে অন্যতম।
২৪২২৯
'ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দু:খ -কথা' --- ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার। মূলত হিতবাদী, সাধনা, ভারতী, সবুজ পত্র প্রভৃতি মাসিক পত্রিকাগুলির চাহিদা মেটাতে তিনি তার ছোটগল্পগুলি রচনা করেছিলেন। এই গল্পগুলির উচ্চ সাহিত্যমূল্য - সম্পন্ন। রবীন্দ্রনাথের জীবনের "সাধনা" পর্বটি (১৮৯১–৯৫) ছিল সর্বাপেক্ষা সৃষ্টিশীল পর্যায়। তার গল্পগুচ্ছ গল্পসংকলনের প্রথম তিন খণ্ডের চুরাশিটি গল্পের অর্ধেকই রচিত হয় এই সময়কালের মধ্যে। গল্পগুচ্ছ সংকলনের অন্য গল্পগুলির অনেকগুলিই রচিত হয়েছিল রবীন্দ্রজীবনের সবুজ পত্র পর্বে (১৯১৪–১৭; প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নামানুসারে) তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল "কঙ্কাল", "নিশীথে", "মণিহারা", "ক্ষুধিত পাষাণ", "স্ত্রীর পত্র", "নষ্টনীড়", "কাবুলিওয়ালা", "হৈমন্তী", "দেনাপাওনা", "মুসলমানীর গল্প" ইত্যাদি। শেষ জীবনে রবীন্দ্রনাথ লিপিকা, সে ও তিনসঙ্গী গল্পগ্রন্থে নতুন আঙ্গিকে গল্পরচনা করেছিলেন।
২৪২৩০
বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি?
উত্তর
ভদ্রার্জুন
সমাধান
ভদ্রার্জুন (বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক) - তারাচরণ শিকদার।
কীর্তিবিলাস (বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডি নাটক) - যোগেন্দ্র চন্দ্র গুপ্ত।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস - কপাল কুণ্ডুলা, ১৮৬৬.
বাংলা সাহিত্যের প্রথম নাটক - ভদ্রার্জুন (তারাচরণ শিকদার, ১৮৫২).