T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪২৩১

নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রগতি
সমাধান
"প্রগতি" একটি সাহিত্য পত্রিকা। এই পত্রিকাটি অজিত কুমার দত্ত ও বুদ্ধদেব বসুর যুগ্ম সম্পাদনায় ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে (১৯২৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে) ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
২৪২৩২

বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন ”চর্যাপদ” পাওয়া যায়‘

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নেপালে
সমাধান
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। এটি মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গান ও দোহা।
২৪২৩৩

বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইন্দো-ইউরোপীয়
সমাধান
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামগুলোতেও পরিচিত) একটি ইন্দো - আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো - ইউরোপীয় ভাষা পরিবারের চতুর্থ ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা।
২৪২৩৪

'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিত্যসমাস
সমাধান
নিত্যসমাস. যে সমাসে সমস্যমান পদগুলো নিত্যসমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন : অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর. (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ. তুমি, আমি ও সে = আমরা ।
২৪২৩৫

কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সমাধান
বাংলা গদ্যের জনক - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য গদ্যে ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন। তিনিই প্রথম বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
২৪২৩৬

'অপদেকতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মন্দ অর্থে
সমাধান
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - উপসর্গযে অর্থে ব্যবহৃত উদাহরণ১প্রপ্রকৃষ্ট/ সম্যকঅর্থেপ্রভাব, প্রচলন, প্রস্ফুটিত খ্যাতি"প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব আধিক্য"প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার গতি"প্রবেশ, প্রস্থান ধারা - পরম্পরা বা অনুগামিত"প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য২পরাআতিশয্য"পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ বিপরীত"পরাজয়, পরাভব৩অপবিপরীত"অপমান, অপকার, অপচয়, অপবাদ নিকৃষ্ট"অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয় স্থানান্তর"অপসারণ, অপহরণ, অপনোদন বিকৃতি"অপমৃত্যু
২৪২৩৭

নিচের বাক্যে নিন্মরেখ শব্দগুলো কিসের উদাহরণ? "রাশি রাশি ভারা ভারা" ধান কাটা হলে সারা।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নির্ধারক সর্বনাম
সমাধান
নির্ধারক বিশেষণঃ দ্বিরুক্ত শব্দ যখন আধিক্য বা অল্পত্ব প্রকাশকে নির্দেশিত করে, তখন তাকে নির্ধারক বিশেষণ বলা হয়। যেমনঃ ছোট ছোট মাছ, বড় বড় পুকুর।
২৪২৩৮

কোনটি প্রহসন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সধবার একাদশী
সমাধান
সধবার একাদশী দীনবন্ধু মিত্র রচিত নাটক৷‘নীলদর্পণ’ দীনবন্ধু মিত্রের নাটক। ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্তের নাটক। ‘সধবার একাদশী’ দীনবন্ধু মিত্রের প্রহসন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান ও বেশ্যাবৃত্তির সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে নাটকটি রচিত।
২৪২৩৯

”শেষের কবিতা” কোন ধরনের রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপন্যাস
সমাধান
"শেষের কবিতা" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস৷‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের এক রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসে ভাষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর নাম পাওয়া যায়।
২৪২৪০

”বিদ্রোহী” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অগ্নিবীণা
সমাধান
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"। এতে মোট ১২ টি কবিতা রয়েছে - প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর - ধারিনী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত - ইল - আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম।