২৪২৪১
'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
উত্তর
বাধ্যতামূলক
সমাধান
বিভিন্ন বিদেশি শব্দের অনুকরণে ভাবানুবাদমূলক যেসব প্রতিশব্দ সৃষ্টি করা হয়েছে, সেগুলোকে নবসৃষ্ট বা পরিশব্দ বা পারিভাষিক শব্দ বলে। মূলত প্রচলিত বিদেশি শব্দেরই এরকম পারিভাষিক শব্দ তৈরি করা হয়েছে। যেমনঃপারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দ পারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দঅম্লজান - Oxygenসচিব - Secretaryউদযান - Hydrogenস্নাতক - Graduateনথি - Fileস্নাতকোত্তর - Post Graduateপ্রশিক্ষণ - Trainingসমাপ্তি - Finalব্যবস্থাপক - Managerসাময়িকী - Periodicalবেতার - Radioসমীকরণ - Equation
২৪২৪২
বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
প্রমথ চৌধুরী তাঁর সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকার মাধ্যমে চলিত রীতির প্রবর্তন ঘটান।প্রমথ চোধুরী বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন করেন। তার লেখা ‘বীরবলের হালখাতা’ প্রবন্ধটি বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। এটি ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্যে চলিত রীতির ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
২৪২৪৩
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক?
উত্তর
পায়ের আওয়াজ পাওয়া যায়
সমাধান
"পায়ের আওয়াজ পাওয়া যায়" সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য।‘নূরলদীনের সারাজীবন’ সৈয়দ শামসুল হকের নাটক। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। ‘কবর’ মুনির চৌধুরী রাচিত '৫২ - এর ভাষা আন্দোলন বিষয়ক নাটক এবং কিত্তনখোলা সেলিম - আল দীন রচিত নাটক।
২৪২৪৪
কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?
উত্তর
ভাববাচ্যে
সমাধান
ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। এ ধরনের বাক্যে কর্তায় - ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। নামপুরুষের ক্রিয়াপদ [ক্রিয়াপদ] হয়। মাঝে মাঝে মূল ক্রিয়াপদের সঙ্গে সহযোগী ক্রিয়াপদও যুক্ত হয়। কখনো কখনো কর্তা উহ্য থাকে, অর্থাৎ কর্তা অনুল্লেখিত থাকে। যেমন - আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ)তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ)এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)
২৪২৪৫
”কাঁদো নদী কাঁদো” উপন্যাসের লেখক কে?
উত্তর
সৈয়দ ওয়ালী উল্লাহ
সমাধান
বাংলা সাহিত্যে চেতনা প্রবাহ রীতির প্রবর্তক সৈয়দ রচিত উপন্যাস - লালসালু, চাঁঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ।
ছোট গল্পঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প।
২৪২৪৬
কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?
উত্তর
পূর্ণ ও স্পট ঠিকানা
সমাধান
1. কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়? = > পূর্ণ ও স্পষ্ট ঠিকানা 2. অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রতি পত্রে সম্ভাষণ কি হবে? = > সালামবাদ বা নমস্কারপূর্বক 3. মাতার নিকট পুত্রের পত্রে সম্বোধন হবে কোনটি? = > পাক জনাবেষু 4. সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কি? = > দলিলপত্র
২৪২৪৭
'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর
হিন্দি
সমাধান
বাংলা ভাষায় আগত হিন্দী শব্দ - চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি৷‘পানি’ - এর সংস্কৃত শব্দ হলো জল। অপরদিকে পানি শব্দটি হিন্দি ভাষা থেকে আগত।
২৪২৪৮
A bad workman quarrels with his tools---
উত্তর
নাচতে না জানলে উঠান বাঁকা
সমাধান
নাচতে না জানলে উঠান বাঁকা। →A bad workman quarrels with his tools..ন্যাংটার নাই বাটপাড়ের ভয়। →A beggar may sing before a pick - pocket..ন্যাড়া একবারই বেলতলায় যায়। →A burnt child dreads the fire..দুঃখের পরিণতি সুখে। →Adversity often leads to prosperity..অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। →A friend in need is a friend indeed..চোর পালালে বুদ্ধি বাড়ে। →After death comes the doctor..নুন আনতে পান্তা ফুরায়। →After meat comes mustard..অল্প বিদ্যা ভয়ঙ্করী। →A little learning is a dangerous thing..অতি লোভে তাঁতি নষ্ট। →All covet, all lost..সব ভাল যার শেষ ভাল তার। →All's well that ends well..চকচক করলেই সোনা হয় না। →All that glitters is not gold..সবুরে মেওয়া ফলে। →All things come to him who waits..
২৪২৪৯
কোনটি বিদেশী শব্দ নয়?
উত্তর
ঢেঁকি
সমাধান
ঢেঁকি বাংলা শব্দ। এছাড়াও বাংলা শব্দ হলো - কুড়ি, পেট, চুলা৷
২৪২৫০
অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি?
উত্তর
গিন্নী
সমাধান
অর্ধ - তৎসম শব্দ - জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত।