T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪২৬১

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাউন্ডুলের আত্মকাহিনী
সমাধান
সওগাতে অনেক খ্যাতনামা লেখকরা লেখালেখি করেছেন। কাজী নজরুল ইসলাম করাচিতে সৈনিক হিসেবে কর্মরত থাকার সময় সওগাতে প্রথম লেখা হিসেবে বাউন্ডুলের আত্মকাহিনী নামে ছোটগল্প পাঠিয়েছিলেন যা ১৩২৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশ হয়েছিল। তার লেখা মৃত্যুক্ষুধা উপন্যাস সওগাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
২৪২৬২

“এসো বিজ্ঞানের রাজ্যে” লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
সমাধান
বাংলা একাডেমি (১৯৮৬ - ৯০) ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের (১৯৮৮ - ৯০) সাবেক সভাপতি আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ (১৯৫৫)। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে ‘অবাক পৃথিবী’, ‘আবিষ্কারের নেশায়’, ‘রহস্যের শেষ নেই’। ‘বিজ্ঞান ও মানুষ’, ‘জানা - অজানার দেশে’ প্রভৃতি উল্লেখযোগ্য।
২৪২৬৩

”কুঞ্জর” শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাতি
সমাধান
হাতির সমার্থক শব্দ - ইরম্মদ, করী, করেণু, কুঞ্জর, ক্ষুদ্রাক্ষ, গজ, দন্তী, দ্বিপ, দ্বিরথ, দ্রুমারি, নগ, নাগ, নাগেন্দ্র, পিল, পুষ্করী, বারণ, মাতঙ্গ, রদনী, সিন্ধুর, স্তম্ভরেম, হস্তী।
২৪২৬৪

'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বর্ধমান
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ :০১) সংশয় - প্রত্যয়০২) ব্যক্ত/ব্যাপ্ত/প্রকাশিত - গূঢ়/গুপ্ত০৩) গৃহী - সন্ন্যাসী০৪) জঙ্গম - স্থাবর০৫) ক্ষীয়মাণ - বর্ধমান
২৪২৬৫

বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্রিয়া
সমাধান
বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ হলো - ক্রিয়া।ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না । এজন্য ক্রিয়াপদকে বাক্যের প্রাণ তথা প্রধান ও অপরিহার্য অঙ্গ বলা হয়।
২৪২৬৬

নেমেসিস এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নুরুল মোমেন
সমাধান
"নেমেসিস" নাটকটির রচয়িতা নুরুল মোমেন।নুরুল মোমেন মূলত নাট্যকার ছিলেন। তার রচিত অন্যান্য নাটকগুলো হলো - রূপান্তর, যদি এমন হতো, নয়া খান্দান, আলো ছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যেমন ইচ্ছা তেমন ইত্যাদি। ‘নেমেসিস’ তার এক চরিত্রবিশিষ্ট একটি উল্লেখযোগ্য নাটক।
২৪২৬৭

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অধিকরণ কারকে সপ্তমী
সমাধান
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
২৪২৬৮

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
10
সমাধান
বাংলা বর্ণমালায় মাত্রাহীন - ১০ অর্ধমাত্রা - ৮ পূর্ণমাত্রা - ৩২বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার মাত্রাহীন বর্ণ ১০টি; অর্ধমাত্রার বর্ণ ৮টি এবং পর্ণমাত্রার বর্ণ ৩২টি।
২৪২৬৯

নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ডা. লুৎফর রহমান
সমাধান
মোহাম্মদ লুৎফর রহমান (১৮৮৯ - ১৯৩৬) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী। তিনি 'ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান' হিসেবে সমধিক পরিচিত। নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারীশক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি এবং একজন চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে পরিচিত হয়েছিলেন। তার প্রবন্ধ সহজবোধ্য এবং ভাবগম্ভীর। মহান জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহান চিন্তাচেতনার প্রতি আকৃষ্ট হতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন তিনি। গভীর জীবনবোধ, মানবিক মূল্যবোধ, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তার রচনার প্রসাদগুণ। প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্য রচনা করেছেন।
২৪২৭০

'মার্তণ্ড' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সূর্য
সমাধান
সূর্য: রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ।