২৪২৭১
বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
উত্তর
ইন্দ্রনাথ
সমাধান
শরৎচন্দ্রের আত্নজৈবনিক উপন্যাস 'শ্রীকান্ত' এর প্রথম পর্বের সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় চরিত্র 'ইন্দ্রনাথ' । বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ ।
২৪২৭২
'আগড়ম বাগড়ম' বাগধারার অর্থ কি?
উত্তর
অর্থহীন কথা
সমাধান
আগড়ম বাগড়ম বাগধারার অর্থ অর্থহীন অসংলগ্ন কথা, অপ্রয়োজনীয় বাক্য। যেমন বলা হয় - তোমার আগড়ম বাগড়ম বন্ধ করো, আসল কথা বলো।
২৪২৭৩
“সারা দুপুর” কাব্যটির রচয়িতা কে?
উত্তর
আহসান হাবীব
সমাধান
‘সারা দুপুর’ কাব্যটির রচয়িতা কবি ও সাংবাদিক আহসান হাবীব (১৯১৭ - ১৯৮৫)। তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে ‘রাত্রিশেষ’ (১৯৪৭), ‘ছায়াহরিণ’ (১৯৬২), ‘আশায় বসতি’ (১৩৮১ বাং), ‘মেঘ বলে চৈত্রে যাবো’ (১৯৭৬), ‘দুই হাতে দুই আদিম পাথর’ (১৯৮০), ‘প্রেমের কবিতা’ (১৯৮১), ‘বিদীর্ণ দর্পণে মুখ’ (১৯৮৫) ইত্যাদি অন্যতম।
২৪২৭৪
কোনটি দ্বিরুক্ত শব্দ?
উত্তর
শন শন
সমাধান
বাংলা ভাষার একই পদ, শব্দ বা ধ্বনি পরপর দুবার ব্যবহৃত হয় এবং ভিন্ন একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে, এদের দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত বলে। এটি আবার কয়েক প্রকার। যার মধ্যে অনুকার অব্যয়ের স্বিরুক্ত অন্যতম। শনশন হচ্ছে অনুকার অব্য্যের দ্বিরুক্তি।
২৪২৭৫
“ক্রীতদাসের হাসি” গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর
শওকত ওসমান
সমাধান
কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস হচ্ছে ‘ক্রীতদাসের হাসি’। ১৯৬২ সালে এটি প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে ‘বনি আদম’, ‘জননী’, ‘চৌরসন্ধি’, ‘সমাগম’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘নেকড়ে অরণ্য’ ‘জলাংগী’ প্রভৃতি প্রধান।
২৪২৭৬
'শেষ প্রশ্ন' উপন্যাস কে লিখেছিলেন?
উত্তর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
‘শেষ প্রশ্ন’ উপন্যাস্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচন করেন। উপন্যাস্টি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্রের নাম ‘কমল’। এছাড়াও শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস হচ্ছে - শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, পল্লীসমাজ, দেবদাস, দত্তা, শুভদা, দেনাপাওনা, শেষের পরিচয়, পন্ডিত মশাই ইত্যাদি।
২৪২৭৭
'সাজাহান' নাটকটির নাট্যকার কে?
উত্তর
দ্বিজেন্দ্রলাল রায়
সমাধান
‘সাজাহান’ নামক ঐতিহাসিক নাটকটি দ্বিজেন্দ্রলাল রায় রচনা করেন। তার অন্যান্য বিখ্যাত নাটক হচ্ছে - তারবাঈ, নূরজাহান, চন্দ্রগুপ্ত, সিঙ্ঘল বিজয় ইত্যাদি। গিরিশচন্দ্র ঘোষের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে - সিরাজদ্দৌলা, চৈতন্যলীলা, সীতার বনবাস, রামের বনবাস, মুকুল্মুঞ্জরা, প্রফুল্ল, বলিদান ইত্যাদি।
২৪২৭৮
সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন?
উত্তর
মুনতাসির ফ্যান্টাসি
সমাধান
সেলিম আল দীন ‘মুনতাসির ফ্যান্টাসি ‘ নাটকটি রচনা করেন । ‘ পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি রচনা করেন সৈয়দ শামসুল হক । ভাষা আন্দোলনভিত্তিক ‘ কবর’ নাটকটি রচনা করেন মুনীর চৌধুরি । ঢাকা কেন্দ্রীয় কারাগার এটি প্রথম মঞ্চস্থ হয় । ‘বহুব্রীহি’ হুমায়ূন আহমেদ রচনা করেন ।
২৪২৭৯
অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল?
উত্তর
ভাষান্তরের উপর
সমাধান
অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তর মানে এক ভাষাকে অন্য ভাষায় রুপান্তরের দক্ষতার উপর নির্ভরশীল।
২৪২৮০
Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ-
উত্তর
সবুরে মেওয়া ফলে
সমাধান
সবুরে মেওয়া ফলে এর ইংরেজি হল - Patience has its reward or Patience is bitter, but its fruit is sweet.