২৪২৮১
'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
উত্তর
চাঁদের মত মুখ
সমাধান
‘চাঁদ মুখ’ এর ব্যাসবাক্য হলো - চাদের মতো মুখ। চাদ্মুখ - এ চাঁদের সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদের আকারের সাথে নয়। তাই এটি রুপক কর্মধারয় সমাস।
২৪২৮২
সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?
উত্তর
হাইফেন
সমাধান
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন( - ) ব্যবহৃত হয়। যেমন - এ আমাদের শ্রদ্ধা - অভিনন্দন, আমাদের প্রীতি - উপহার।
২৪২৮৩
বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
উত্তর
সুন্দরম
সমাধান
বর্তমানে বাংলা একাডেমি থেকে ‘ধান শালিকের দেশ’, ‘উত্ত্রাধিকার’, ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’, ‘বাংলা একাডেমি পত্রিকা;, ‘লেখা’ ও ‘বাংলা একাডেমি জার্নাল’ নামে ৬ টি পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে শুরুর দিকে ‘উত্তরাধিকার’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও বর্তমানে পত্রিকাটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে। অন্যদিকে ‘ধান শালিকের দেশ’ হচ্চে ত্রৈমাসিক কিশোর পত্রিকা। কাজেই প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই।
২৪২৮৪
‘ফুলে ফুলে ঘর ভরেছে’- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
করণে ৭মী
সমাধান
ক্রিয়াকে ‘কী দিয়ে/ কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।
ফুলে ফুলে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে) :তাই করণ কারকে সপ্তমী বিভক্তি।
২৪২৮৫
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এই প্রার্থনা কার?
উত্তর
ঈশ্বরী পাটনী
সমাধান
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ইক্তিটি পাওয়া যায় ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে। ‘ভাডু দত্ত’ চন্ডীমঙ্গলের এবং ‘চাঁদ সওদাগর’ পদ্মপুরাণের বিখ্যাত চরিত্র।
২৪২৮৬
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অপাদানে ৭মী
সমাধান
ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। অপাদান কারক দিয়ে সাধারণত কোন কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হইতে, থেকে (পঞ্চমী বিভক্তি), দিয়া, দিয়ে (তৃতীয়া বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও।
২৪২৮৮
মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?
উত্তর
বিষাদ সিন্ধু
সমাধান
ইতিহাস আশ্রিত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' ৩ খণ্ডে রচিত । হাসান ও হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু উপন্যাসের মূল উপজীব্য।
২৪২৮৯
'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে' - কার লেখা?
উত্তর
জীবনানন্দ দাশ
সমাধান
উক্তিটি রুপসী বাংলার কবে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ করিতার অন্তর্গত। ‘বনলতা সেন’ (১৯৪২)) আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনামা গ্রন্থগুলোর অন্যতম। এ কাব্যের ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এবং জীবনানন্দের কবিতাগুলোর মধ্যে জনপ্রিয়।