T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৩৩১

‘ডাক্তার ডাক’- এখানে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্ম কারকে শূন্য বিভক্তি
সমাধান
'ডাক্তার ডাক' - কর্ম কারকে শুণ্য বিভক্তি। এরুপ - আমাকে একখানা বই দাও। রবীন্দ্রনাথ পড়লাম । কর্তৃকারকে শূন্য বিভক্তি - ছাত্ররা বল খেলে। কর্তৃকারকে শূন্য বিভক্তি - হামিদ বই পড়ে ।
২৪৩৩২

‘রাত্রি’-এর সমার্থক শব্দ নয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বারিদ
২৪৩৩৩

’অপয়া’ শব্দটি কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তৎপুরুষ
সমাধান
নঞ্ তৎপুরুষ সমাস: না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি। খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন: ন কাল = অকাল বা আকাল। এরূপ - আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি। না - বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন: ন বিশ্বাস = অবিশ্বাস (বিশ্বাসের অভাব), ন লৌকিক = অলৌকিক (ভিন্নতা), ন কেশা = অকেশা (অল্পতা), ন সুর = অসুর (বিরোধ), ন কাল = অকাল (অপ্রশস্ত), ন ঘাট = অঘাট (মন্দ)। এরূপ - অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি।
২৪৩৩৪

‘শিশুগণ দেয় মন নিজ নিজ (পাঠে)’। বাক্যে কোটেশান শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অধিকরণে ৭মী
২৪৩৩৫

‘তারাবাঈ’ নাটকটির লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দ্বিজেন্দ্রলাল রায়
২৪৩৩৬

কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঘরে-বাইরে
২৪৩৩৭

‘আব্দুল্লাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজী এমদাদুল হক
২৪৩৩৮

”দ্বিপ” অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাতি
সমাধান
দীপ্তি অর্থ আলো; দ্বিপ অর্থ হাতি; দ্বীপ অর্থ জলবেষ্টিত স্থান এবং দীপ অর্থ বাতি।
২৪৩৩৯

”চন্দ্র” কোন শব্দের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তৎসম
সমাধান
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পারি, হস্ত, মস্তক, চক্ষু, কর্ণ ইত্যাদি তৎসম শব্দ। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে, সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
২৪৩৪০

”মরমী কবি” বলা হয় কাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাচন রাজা
সমাধান
মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় - সম্পত্তি বিলি বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। তিনি বহু আধ্যাত্নিক গানে রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার ‘হাসান উদাস’ গ্রন্থে মুদ্রিত আছে।