২৪৩৪১
”নেমেসিস” নাটকটি কার লেখা?
উত্তর
নুরুল মোমেন
সমাধান
নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক ‘নেমেসিস’। ১৯৩৯ - ৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নূরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবার চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়। নূরুল মোমেন যশোর জেলার বুড়োইচ গ্রামে ২৫ নভেম্বর ১৯০৬ জন্মগ্রহণ করেন। তিনি মূলত নাট্যকার ছিলেন।
২৪৩৪২
”কবর” কোন শ্রেণীর গ্রন্থ?
উত্তর
নাটক
সমাধান
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে নাট্যকার মুনীর চৌধুরী রচনা করেন ‘কবর’ নাটক। এতে নাট্যকার ঘৃণা ও প্রতিবাদ প্রকাশ করেছেন অত্যাচারী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি কারাগারে বসে একদিনে তিনি নাটকটি রচনা করেন।
২৪৩৪৩
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি?
উত্তর
বনফুল
সমাধান
রবীন্দ্রনাথ প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনী (১৮৭৮) এবং দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বনফুল’ (১৮৮০)। তবে ‘বনফুল’ কাব্যগ্রন্থের কবিতা ১৮৭৬ সালে দুটি পত্রিকায় প্রকাশিত হওয়ায় অনেকে ‘বনফুল’ কে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ বলে থাকেন।
২৪৩৪৪
বিশুদ্ধ বানান কোনটি?
উত্তর
কৃষিজীবী
সমাধান
কৃষিজীবী - [বিশেষণ পদ] কৃষিকর্ম দ্বারা জীবিকানির্বাহকারী, কৃষক।
২৪৩৪৫
মুনীর চৌধুরীর “মীর মানস” কোন জাতীয় গ্রন্থ?
উত্তর
প্রবন্ধ
সমাধান
বাংলা নাট্য - সাহিত্যের অন্যতম দিকপাল মুনীর চৌধুরী রচিত ‘মীর মানস’ একটি প্রবন্ধ গ্রন্থ। ১৯৬৫ সালে ‘মীর মানস’ গ্রন্থের জন্য তিনি দাউদ পুরস্কার লাভ করেন।
২৪৩৪৬
”নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির
উত্তর
উপসর্গের
সমাধান
অর্থহীন অথচ অর্থ - দ্যোতক যেসব অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের আগে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাদেরকে উপসর্গ বলে। যেমনঃ ‘মান’ একটি শব্দ। এর আগে ‘অপ’ অব্যয়টি যুক্ত হলে হয় ‘অপমান’। যদি ‘পরি’ যুক্ত হয় তাহলে ‘পরিমাণ’ হবে ইত্যাদি। মূল ‘মান’ শব্দের অর্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ সৃষ্টি হয়েছে।
২৪৩৪৮
”ছাপান্ন হাজার বর্গমাইল” গ্রন্থের লেখক কে?
উত্তর
হুমায়ন আজাদ
সমাধান
হুমায়ুন আজাদ মূলত লেখক ও অধ্যাপক হিসেবে পরিচিত। তিনি প্রথাবিরোধী, ধর্মীয় মৌলবাদীদের মুখোশ উন্মোচনকারী, লৈঙ্গিক বৈষ্যম্য বিশ্বাসহীন লেখক। তার রচিত অন্যান্য গ্রন্থ - কবিতাঃ অলৌকিক ইষ্টিমার। উপন্যাসঃ রাজনীতিবিদ্গণ, পাক সার জমিন সাদ বাদ ইত্যাদি।
২৪৩৪৯
”পথের পাঁচালী” উপন্যাসের রচয়িতা-
উত্তর
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
সমাধান
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে চব্বিশ পরগণার মুরারিপুর গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত ঔপন্যাসিক। ‘পথের পাঁচালী’ (১৯২৯) তার প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ‘বিচিত্রা’ পত্রিকায়।
২৪৩৫০
”আগুনের পরশমনি” উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উত্তর
মুক্তিযুদ্ধ
সমাধান
ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’।