২৪৩৬১
”বাতুল” এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর
উন্মাদ
সমাধান
বাতুল অর্থ উন্মাদ বা পাগল। পক্ষান্তরে, নির্বোধ অর্থ বোকা, বেকুব অর্থ জ্ঞানহীন এবং বাতিল অর্থ বাদ দেয়া।
২৪৩৬২
”উচাটন” এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর
প্রশান্ত
সমাধান
‘উচাটন’ শব্দের অর্থ ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকণ্ঠিত ইত্যাদি। অন্যদিকে ‘উচাটন’ এর বিপরীতার্থক শব্দ প্রশান্ত, স্থির, অব্যাকুল, অতিশয় শান্ত ইত্যাদি।
২৪৩৬৩
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?
উত্তর
চর্যাপদ
সমাধান
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন - চর্যাপদ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার হতে এটি উদ্ধার করেন৷
২৪৩৬৪
”ঝানু” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর
অপটু
সমাধান
চতুর, পটু এবং চালাক হলো ‘ঝানু’ এর সমার্থক শব্দ।
২৪৩৬৫
”গৃহী” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর
সন্ন্যাসী
সমাধান
‘গৃহী’ শব্দের সমার্থক শব্দ হলো - গৃহস্থ, সংসারী, বিবাহিত ব্যাক্তি ইত্যাদি। অপরদিকে ‘সন্ন্যাসী’ অর্থ গৃহত্যাগ, বিরাগী ইত্যাদি।
২৪৩৬৬
”গম্ভীর ধ্বনী” এর বাক্য সংকোচন করুন-
উত্তর
মন্দ্র
সমাধান
মর্মে বেদনা দেয় যা - মর্মান্তিক, মর্মন্তুদ। মধু পান করে যে - মধুপ।
২৪৩৬৭
”চতুরঙ্গ” এর সন্ধি বিচ্ছেদ করুন-
উত্তর
চতুঃ+অঙ্গ
সমাধান
বিসর্গের পরে অ, আ, ই, ঈ, উ ধ্বনি থাকলে উভয়ের মিশ্রণে যথাক্রমে র, রা, ঋ, রী, রু ধ্বনি সৃষ্টি হয়। যেমনঃ দুঃ + অবস্থা = দূরবস্থা, চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ ইত্যাদি।
২৪৩৭০
'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
উত্তর
অব-চেতন
সমাধান
ইংরেজি শব্দের স্বাদ, গন্ধ, বৈশিষ্ট্য, চরিত্র, সম্পর্ক, অর্থ ইত্যাদি অনুসারে বাংলা শব্দে রূপ দেয়া হয় তাকে পারিভাষিক শব্দ বলে। যেমন : Oxygen - অম্লজান, Act - আইন, Farm - খামার।