২৪৩৮১
কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?
উত্তর
বাউন্ডেলের আত্মকাহিনী
সমাধান
করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা); গল্প: হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি।
২৪৩৮২
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?
উত্তর
অশ্রুমালা
সমাধান
কায়কোবাদের কাব্যগ্রন্থ:
বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ)
কুসুম কানন (১৮৭৩)
অশ্রুমালা (১৮৯৬);
মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য
শিব মন্দির (১৯২১),
অমিয় ধারা (১৯২৩),
শ্মশানভষ্ম (১৯২৪)[৬]
মহররম শরীফ (১৯৩৩), ‘মহররম শরীফ' কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য।
শ্মশান ভসন (১৯৩৮)
প্রেমের রাণী (১৯৭০)
প্রেম পারিজাত (১৯৭০)
২৪৩৮৩
কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?
উত্তর
১৮৫৭ খ্রি.
সমাধান
কায়কোবাদ (১৮৫৭ - ১৯৫১) আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, 'কায়কোবাদ' তাঁর সাহিত্যিক ছদ্মনাম। ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা - জজ আদালতের উকিল।
২৪৩৮৪
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরুস্কার পান?
উত্তর
1913
সমাধান
১৯১৩ সালের নভেম্বর মাসে ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings - এর জন্য নোবেল পুরস্কার পাওয়া একাধারে প্রথম এশীয়, ভারতীয় এবং বাঙ্গালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ২০০৪ সালের ২৪ মার্চ ‘শান্তি নিকেতন’ থেকে তার নোবেল পুরস্কার চুরি যায়।
২৪৩৮৫
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
উত্তর
দুর্গেশনন্দিনী
সমাধান
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) বাংলা সাহিত্যে ‘সাহিত্যসম্রাট’ নামে খ্যাত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)। দুর্গেশনন্দিনী তার ইতিহাস আশ্রয়ী রোমানধর্মী উপন্যাস। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে কপালকুন্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), রজনী (১৮৭৭) রাজসিংহ (১৮৮১), আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরানী (১৮৮৪), সীতারাম (১৮৮৭) অন্যতম।
২৪৩৮৬
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা নাম কি?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গানটির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধে আন্দোলনের সময় পূর্ব ও পশ্চিমে উভয় বঙ্গকে একত্রিত করার উদ্দেশ্যে এ গানটি রচনা করেন। গানটি ১৯০৫ সালের ৭ আগষ্ট কোলকাতার বিরোধী আন্দোলনের সমাবেশে প্রথম গাওয়া হয়।
২৪৩৮৭
বাংলা সাহিত্যের আদি নির্দশন কোনটি?
উত্তর
চর্যাপদ
সমাধান
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ হলো গানের সংকলন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দে চর্যাপদ আবিস্কার করেন। ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। এর বিষয়বস্তু বৌদ্ধধর্ম মতে সাধন - ভজনের তত্ত্ব প্রকাশ। চর্যার পদগুলো ‘সন্ধ্যা ভাষায়’ রচিত।
২৪৩৮৮
”ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি?
উত্তর
ইতঃপূর্বে
সমাধান
আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ;
আয়ত্ব - আয়ত্ত;
আয়ত্বাধীন - আয়ত্তাধীন;
আরাম্ভ - আরম্ভ;
আলিংগন - আলিঙ্গন;
আলোচ্যমান - আলোচ্য;
আশংকা - আশঙ্কা;
আশক্তি - আসক্তি;
আশ্বস্থ - আশ্বস্ত;
আস্তাকুঁড় - আঁস্তাকুড়;
ইংগিত - ইঙ্গিত;
ইতঃস্তত - ইতস্তত;
ইতিপূর্বে - ইতঃপূর্বে;
ইতিমধ্যে - ইতোমধ্যে;
ইদানিং - ইদানীং;
ইয়ত্বা - ইয়ত্তা; ইষ্ঠ - ইষ্ট;
ইষৎ - ঈষৎ ।
২৪৩৮৯
”হরতন” শব্দটি-
উত্তর
ওলন্দাজ
সমাধান
‘হরতন’ শব্দটি ওলন্দাজ ভাষা থেকে আগত বাংলায় ব্যবহৃত শব্দ। এরূপ কতিপয় শব্দ; ইস্কাপন, টেক্কা, তুরুপ, রইতন ইত্যাদি। অন্যদিকে আরবি শব্দের মধ্যে ঈমান , কুরআন, গোসল, তসবি, আদালত, কলম, মোক্তার, রায় প্রভৃতি অন্যতম। ফারসি শব্দের মধ্যে খোদা, পয়গম্বর, কারখানা, চশমা, দফতর, বাদশাহ প্রভৃতি প্রধান এবং পর্তুগিজ শব্দের মধ্যে আনারস, আলপিন, আলমারী, গীর্জা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি অন্যতম।
২৪৩৯০
”নকশী কাঁথার মাঠ” এর রচয়িতা কে?
উত্তর
জসীমউদ্দিন
সমাধান
পল্লীকবি জসীমউদ্দীন রচিত ‘নকশী কাঁথার মাঠ’ (১৯২৯) একটি কাব্যগ্রন্থ। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালী (১৯২৭), বালুচর (১৯৩০), মা যে জননী কান্দে (১৯৬৩), ধানক্ষেত (১৯৩১), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩), হাসু (১৯৩৮), মাটির কান্না (১৯৫১) ইত্যাদি। তার রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে - পদ্মাপাড় (১৯৫০), বেদের মেয়ে (১৯৫১), মধুমালা (১৯৫১) ইত্যাদি। তার রচিত উপন্যাস হলো - বোবা কাহিনী (১৯৬৪) এবং প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থ হলো - জারি গান (১৯৬৮) ও মুর্শিদী গান (১৯৭৭)।