T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৩৯১

শ্বাসাঘাতপ্রধান ছন্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্বরবৃত্ত
সমাধান
বাক্য পরম্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য, সঙ্গীত - মধুর ও তরঙ্গ - ঝস্কৃত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদবিন্যাস রীতিতে তাকেই বলে ছন্দ। বাংলা ছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় - মাত্রাবৃত্ত ছন্দ। (Moric Metre), স্বরবৃত্ত ছন্দ (Stressed Metre) এবং অক্ষরবৃত্ত ছন্দ (Mixed or Composite Metre)। মাত্রাবৃত্ত ছন্দ হলো ধ্বনিপ্রধান, ধ্বনিমাত্রিক, বিস্তার - প্রধান বা দুর্বল ভঙ্গির ছন্দ। স্বরবৃত্ত ছন্দ হলো বলবৃত্ত, বলপ্রধান, স্বরাঘাতপ্রধান, শ্বাসাঘাতপ্রধান, ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ বা প্রবল ভঙ্গির ছন্দ। আর অক্ষরবৃত্ত ছন্দ হলো তানপ্রধান, অক্ষরমাত্রিক, মিশ্র প্রকৃতির, সস্কোচ প্রধান বা সাধারণ ভঙ্গির ছন্দ।
২৪৩৯২

মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমাধান
বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। অন্যদিকে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলা হয় ঘোষধ্বনি। সুতরাং মহাপ্রাণ ঘোষ ধ্বনিগুলো হলো - ঘ, ঝ, ঢ, ধ, ভ ইত্যাদি। উল্লেখ্য যে,৩য় + ৪র্থ = ঘোষ = গ, ঘ জ, ঝ দ, ধ ব, ভ২য় + ৪র্থ = মহাপ্রাণ = খ, ঘ ছ, ঝ থ, ধ ফ, ভ
২৪৩৯৩

এক কথায় প্রকাশ করুন: “যা অবশ্যই ঘটবে”-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অবশ্যম্ভাবী
সমাধান
এক কথায় প্রকাশ: ✍ 'পাখির ডাক' : কূজন ✍ 'অনুকরণ করার ইচ্ছা' : অনুচিকীর্ষা ✍ 'যা অবশ্যই ঘটবে' এর সংক্ষিপ্ত রুপ : অবশ্যম্ভাবী।
২৪৩৯৪

তাড়ন জাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমাধান
বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। অন্যদিকে, ‘ড়’ ও ‘ঢ়’ বর্গের দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশে দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরেরে দন্তমূলে আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়। এদের বলা হয় তাড়নজাত ধ্বনি। সুতরাং তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি হলো ‘ঢ়’। অন্যদিকে, ‘র’ হলো কম্পনজাত ধ্বনি এবং ‘ল’ হলো পার্শ্বিক ধ্বনি।
২৪৩৯৫

এক কথায় প্রকাশ করুন: “যার চক্ষু লজ্জা নেই”-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চশমখোর
সমাধান
চমশখোর/ নির্লজ্জ – যার চক্ষুলজ্জা নেই। চাক্ষুস - চক্ষু দ্বারা গৃহীত। চোষ্য - যা চুষে খাবার যোগ্য।
২৪৩৯৬

মাইকেল মধুসূদনের নাটক কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শর্মিষ্ঠা
সমাধান
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের যাদুকর মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলো হলো - শর্মিষ্ঠা (১৮৫৮), পদ্মবতী (১৮৬০), কৃষ্ণকুমারি (১৮৬১), মায়াকানন (১৮৭৪) প্রভৃতি। অন্যদিকে, ‘ভদ্রার্জুন’ তারাচরণ শিকদার রচিত বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক। ‘শকুন্তলা’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কালিদাসের ‘অভিজ্ঞান’ শকুন্তলম’ নাটকের বঙ্গানুবাদ এবং ‘রাবণ বধ’ কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত নাটক।
২৪৩৯৭

এক কথায় প্রকাশ করুন: “কোথাও উন্নত কোথাও অবনত”-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বন্ধুর
২৪৩৯৮

বিভীষণের স্ত্রীর নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সরমা
সমাধান
রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বনে রচিত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাবধ কাব্যের অন্যতম প্রধান চরিত্রগুলো হলো বিভীষণ, রাম, রাবণ, সরমা, লক্ষন, সীতা, মেঘনাদ প্রমুখ। এখানে বিভীষণের স্ত্রী ছিলেন সরমা, যিনি বিভীষণকে খারাপ পথ থেকে ভালো পথে আসতে উদ্বুদ্ধ করেন। অবশ্য পরবর্তীতে রাবনের মৃত্যের পর তার বিধবা স্ত্রী মন্দোদরীকে ও রামের পরামর্শক্রমে বিভীষণ বিয়ে করেন।
২৪৩৯৯

বাগধারার অর্থ নির্ণয় করুন: “বক ধার্মীক”-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভন্ড
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:বক ধার্মিকভণ্ড সাধুবজ্র আঁটুনি ফস্কা গেরোঅসার আস্ফালনবর্ণচোরা/ বর্ণচোরা আমকপট ব্যক্তিবসন্তের কোকিলসুসময়ের বন্ধুবাঁ হাতের খেল / কাজ / ব্যাপারসহজ কাজ; অন্য অর্থে, ঘুষ গ্রহণবাগে পাওয়াআওতার মধ্যে পাওয়াবাঘের দুধ/ চোখদুঃসাধ্য বস্তুবাজিয়ে দেখাপরখ করাবাপের বেটাসাহসীবামন হয়ে চাঁদে হাতভূষণ্ডীর কাকঅসম্ভব আশা পোষণভণ্ড সাধু
২৪৪০০

”যুগলাঙ্গরীয়” গ্রন্থের রচিয়তা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
বাংলা উপন্যাসের জনক বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত ‘যুগলাঙ্গুরীয়’ (১৮৭৪) একটি ছোট আখ্যান। আবার অনেকেই একে ছোট উপন্যাস (নভেলা) বা বড় গল্প বললেও বষ্কিমচন্দ্র স্বয়ং একে উপকথা বলে অভিহিত করেছেন। এ গ্রন্থে কৌতুক - পরিহাসপূর্ণ উপভোগ্য কাহিনীর সংমিশ্রণ ঘটেছে।