২৪৪০১
বাগধারার অর্থ নির্ণয় করুন: ”কানকাটা”-
উত্তর
বেহায়া
সমাধান
কানকাটা, চশমখোর ও লেজকাটা - বেহায়া। তুলসী বনের বাঘ - ভন্ড সাধু।
২৪৪০২
মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর
রত্নবতী
সমাধান
মীর মশাররফ হোসেন রচিত উল্লিখিত গ্রন্থগুলোর মধ্যে প্রথম প্রকাশিত হয় রত্নবতী (১৮৬৯)। এছাড়া বসন্তকুমারী (নাটক, ১৮৭৩), জমিদার দর্পণ (নাটক, ১৮৭৩) এবং বিষাদ সিন্ধু (১৮৫৫ - ১৮৯১) তার উল্লেখযোগ্য গ্রন্থবলী।
২৪৪০৪
রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন-
উত্তর
আবুল মনসুর আহমদ
সমাধান
আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।
২৪৪০৫
প্রাণদ: জল:: মহীজ:?
উত্তর
গ্রহ
সমাধান
মহীজ শব্দের অর্থ আসামি। এর ইংরেজি প্রতিশব্দ Mars। আবার এর বাংলা অর্থ মঙ্গলগ্রহ, যা গ্রহের একক রুপ। সুতরাং মহীজের সমার্থক গ্রহ। অন্যদিকে নিঃসর্গ পৃথিবীর সমার্থক শব্দ মহী, মহীজ নয়।
২৪৪০৬
নিচের কোন বানাটি শুদ্ধ?
উত্তর
গীতাঞ্জলি
সমাধান
গীতাঞ্জলি শুদ্ধ বানান। কারণ ‘অঞ্জলি’ এর ‘ল’ এর সাথে ই - কার (ি) হয়। এর অর্থ ভজনা, সেবা, মান্য। গীত, শ্রেদ্ধা, পুস্প - এ তিনটি শব্দের পরে ‘অঞ্জলি’ যুক্ত হয়ে যথাক্রমে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি হয়।
২৪৪০৭
”তিথিডোর” গ্রন্থের রচয়িতা -
উত্তর
বুদ্ধদেব বসু
সমাধান
তিথিডোর (১৯৪৯) উপন্যাসটি বুদ্ধদেব বসুর রচনা। উপন্যাসটি তিন খন্ডে বিভক্ত। বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নর - নারীর যাপনের মনোরম ও মধুর কাহিনী এ উপন্যাসে বর্ণিত হয়েছে। কাহিনীর মূল উপজীব্য প্রেম ও যৌবনের বন্দনা।
২৪৪০৮
আক্তারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস কোনটি?
উত্তর
খোয়াবনামা
সমাধান
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩ - ১৯৯৭) রচিত উপন্যাস হচ্ছে খোয়াবনামা (১৯৯৬)। অন্যদিকে, খোঁয়ারি (১৯৮২), দুধেভাতে উৎপাত (১৯৮৫) ও দোজখের ওম (১৯৮৯) হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প।
২৪৪০৯
”চাঁদ”- এর সমর্থক শব্দ কোনটি?
উত্তর
শশী
সমাধান
‘চাঁদ’ এর সমার্থক শব্দ শশী। চাঁদের আরো কতিপয় সমার্থক শব্দ হল - শশাঙ্ক, চন্দ্র, নিশাকর, শশধর, সুধাংনশু, হিমাংশু, নিশাকান্ত, নিশাপতি, ইন্দু, চন্দ্রমা, হিমকর, কলনিধি, বহিমাশু, সোম।
২৪৪১০
”শ্রীকৃষ্ণকির্তন” পুঁতিটির আবিষ্কারক-
উত্তর
বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
সমাধান
সর্বজনস্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের আদিগ্রস্থ ‘শ্রীকৃষ্ণকীর্তন’। পুঁথিটি ১৯০৯ খ্রিষ্টাব্দে শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার করেন। পরে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।