২৪৪১১
”আকাশ”- এর সমর্থক শব্দ কোনটি?
উত্তর
গগন
সমাধান
‘আকাশ’ এর সমার্থক শব্দ ‘গগন’। আকাশের আরো কতিপয় সমার্থক শব্দ - আসমান, অম্বর, ব্যোম, নভঃ নভোমন্ডল, অন্তরীক্ষ, শূন্য, দ্যু, ছায়ালোক।
২৪৪১২
”পদ্মরাগ” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
রোকেয়া সাখাওয়াত হোসেন
সমাধান
‘পদ্মরাগ’ (১৯২৪) উপন্যাসটি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত বেগম রোকেয়া শাখায়াত হোসেনের রচনা। তার অন্যান্য গ্রন্থের মধ্যে মতিচূর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন প্রভৃতি প্রধান। পক্ষান্তরে, ‘জননী সাহসিকা’ খ্যাত সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে সাঁঝের মায়া, মায়া কাজল, উত্তাল পৃথিবী, অভিযাত্রিক, কেয়ার কাঁটা, ইতল বিতল প্রভৃতি অন্যতম। ফজিলাতু্ন্নেছা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিতে এমএ পরিক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন সমাজসেবী।
২৪৪১৩
নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?
উত্তর
কবিরাজ
সমাধান
কিছু #নিত্য পুরুষবাচক শব্দ :এদের কখনো স্ত্রীবাচক শব্দ হয় না। রাষ্ট্রপতি, কাজী, কুস্তিগীর, কবিরাজ, পুরোহিত, জামাতা, কৃতদার, অকৃতদার, যোদ্ধা, ঢাকী, বিচারপতি, সেনাপতি.
২৪৪১৪
”সংবাদ প্রবাকর” পত্রিকার সম্পাদক-
উত্তর
কবি ইশ্বর গুপ্ত
সমাধান
‘সংবাদ প্রভাকর’ (১৮৩১) ও ‘ সংবাদ রত্নবলী’ (১৮৩২) পত্রিকা দুটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অন্যদিকে, রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় যৌথভাবে সম্পাদনা করেন ‘সম্বাদ কৌমুদি’ (১৮২১) পত্রিকা। জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করেন যথাক্রমে ‘দিগদর্শন’ (১৮১৮) ও ‘সমাচর দর্পণ’ (১৮১৮) প্রত্রিকা।
২৪৪১৬
”সে বলতে চায় তথাপি বলে না”- এটি কোন শ্রেণীর বাক্য?
উত্তর
যৌগিক বাক্য
সমাধান
দুই বা ততোধিক বাক্য যখন ‘আর’ ‘এবং’, কিন্তু, ‘অথচ’, ‘তথাপি’, হয়…… নয়,……… না হয়, ‘কেন - না’ ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে। যেমনঃ ‘সে বলতে চাই তথাপি বলে না’। এখানে বাক্য দুটি তথাপি অব্যয় দ্বারা যুক্ত। এটি একটি যৌগিক বাক্য।
২৪৪১৭
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম-
উত্তর
মন্দির
সমাধান
বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত প্রথম গল্প বা সাহিত্যকর্ম হচ্ছে ‘মন্দির’ (১৯০৩) এবং দ্বিতীয় সাহিত্যকর্ম হচ্ছে ‘বড় দিদি’ (১৯১৩)। তার অন্যান্য গল্পের মধ্যে মহেশ, বিলাসী, সতী, অভাগীর স্বর্গ, মামলার ফল ইত্যাদি উল্লেখযোগ্য।
২৪৪১৮
কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” গ্রন্থ খানি-
উত্তর
নাটক
সমাধান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিলিমিলি’ (১৯৩০) হচ্ছে নাটক। কবির অন্যান্য নাটকগুলো হলো ‘আলেয়া’ (১৯৩১), মধুমালা’ (১৯৫৯) ইত্যাদি। কবির কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবাণী, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, জিঞ্জির প্রভৃতি উল্লেখযোগ্য। উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা অন্যতম।
২৪৪১৯
স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন?
উত্তর
স্মরণ
সমাধান
১৩০৯ সালের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী পরলোকগমন করেন। তাঁহার স্মৃতির উদ্দেশে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি রচনা করেন সেগুলি মোহিতচন্দ্র সেন - সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে (১৩১০) সংকলিত হয়— অধিকাংশ ‘স্মরণ’ - পর্যায়ে, কেবল বর্তমান স্মরণ গ্রন্থের প্রথম তিনটি কবিতা ‘মরণ’ - পর্যায়ে। পরে এই কবিতাগুলি একত্র করিয়া স্বতন্ত্র আকারে স্মরণ গ্রন্থ প্রকাশিত হয়।
২৪৪২০
”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির সুরকার কে?
উত্তর
আলতাফ মাহমুদ
সমাধান
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এই গানটির প্রথম সুরকার প্রয়াত আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। উল্লেখ্য, গানটির গীতিকার বা রচিয়তা আবদুল গাফফার চৌধুরী।