২৪৪৪১
”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার রচনা?
উত্তর
ভারত চন্দ্র
সমাধান
মধুযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
২৪৪৪২
অপভ্রংশ কথাটি অর্থ কি?
উত্তর
বিকৃত
সমাধান
অপভ্রংশ মধ্যভারতীয় আর্যভাষা পালি - প্রাকৃতের শেষ স্তর। 'অপশব্দ' বা 'অপভ্রষ্ট' শব্দ থেকে এর নামকরণ হয়েছে বলে মনে করা হয়। 'অপভ্রংশ' শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় পতঞ্জলির মহাভাষ্যে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে রচিত এ গ্রন্থে পতঞ্জলি সংস্কৃত থেকে উদ্ভূত কিন্তু শিষ্ট ভাষায় অচল এমন শব্দ (অপশব্দ) বোঝাতে অপভ্রংশ শব্দটি ব্যবহার করেছেন।
২৪৪৪৩
শতাব্দী শব্দটি কোন সমাস যোগে গঠিত?
উত্তর
দ্বিগু সমাস
সমাধান
দ্বিগু উদাহরণ:
ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার), পঞ্চনদ, পঞ্চভূত, ষড়ঋতু, দশ চক্র, অষ্টধাতু, সপ্তর্ষি, ত্রিভুজ, চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহিনী, ত্রিভুবন, চতুর্দশপদী, তেরনদী, সাতসমুদ্র ইত্যাদি।
২৪৪৪৪
নিচের কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত?
উত্তর
আগুনের পরশমণি
সমাধান
আগুনের পরশমণি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এটি তাঁর নিজের লেখা আগুনের পরশমণি উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন এবং এটিই তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর সহ আরো অনেকে। বাংলাদেশ সরকারের অনুদানের নির্মিত আগুনের পরশমণি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
২৪৪৪৫
”যার কোন উপায় নেই” এক কথায় কি হবে?
উত্তর
নিরুপায়
সমাধান
যার কোন উপায় নেই → নিরুপায় ।
কী করতে হবে তা বুঝতে না পারা → কিংকর্তব্যবিমূঢ়।
কূলের সমীপে → উপকূল।
২৪৪৪৬
আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়?
উত্তর
শরীয়তপুর
সমাধান
আবু ইসহাক(ইংরেজি: Abu Ishak) (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরিয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে, এটি একটি সামাজিক উপন্যাস।
২৪৪৪৭
”বীরবল” কার ছদ্ম নাম?
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে 'বীরবল' নামে পরিচিত । তিনি 'সবুজপত্র' (১৯১৪) পত্রিকার সম্পাদক বাংলা গদ্যে নব্য রীতির প্রবর্তন করেন। প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চালিত রীতির প্রবর্তন। তিনি নিজস্ব ধারায় সনেট লিখেছেন । ৭ আগস্ট ১৮৬৮ যশোরে তার জনা তিনি বাংলা কাব্যসাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক হিসেবে খ্যাত । কাব্যগ্রস্থ : সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯) । গল্পগ্রস্থ : চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯), নীললোহিত ও গল্পসংগহ (১৯৪১)। স্বশিক্ষিত' এবং 'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়’। ২ সেপ্টেছর ১৯৪৬ (১৬ ভাদ্র ১৩৫৩) শান্তিনিকেতনে তিনি মৃত্যুবরণ করেন।
২৪৪৪৮
কোনটি মোঘল বাদশাহ দের বিলাসের বস্তু ছিল?
উত্তর
মসলিন
সমাধান
মসলিন বিশেষ এক প্রকার তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সূতা দিয়ে বয়ন করা এক প্রকারের অতি সূক্ষ্ম কাপড়বিশেষ। এটি ঢাকাই মসলিন নামেও সুবিদিত। ফুটি কার্পাস নামক তুলা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে মসলিন তৈরি করা হত।
২৪৪৪৯
স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?
উত্তর
আগুনের পরশমনি
সমাধান
ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহাসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করেন মুক্তিযুদ্ধভিতিক উপন্যাস ‘আগনের পরশমণি'। অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেন মতিন সাহেব নামে একজন ভদ্রলোক। এভাবেই উপন্যাসটির কাহিনী শুরু হয়েছে। বদিউলের সঙ্গে ঐ ভদ্রলোকের কন্যার মানবিক দুর্বলতা প্রকাশিত হয় যুদ্ধকালীীন পরিবেশেই।
২৪৪৫০
বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে?
উত্তর
শীতলক্ষ্যা
সমাধান
শীতলক্ষ্যা নদী বা লক্ষ্ম্যা নদী বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০৮ কিলোমিটার, গড় প্রস্থ ২২৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক শীতলক্ষ্যা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৫৫। এটি নারায়ণগড় জেলার রুপগনজ এ অবস্থিত।