২৪৪৭১
বদান্যতা শব্দের অর্থ কি?
উত্তর
দানশীলতা
সমাধান
বদান্যতা শব্দের অর্থ - দান, দয়া, খয়রাত, দানশীলতা, উদার দানশীলতা, দাক্ষিণ্য, হিতৈষিতা, দয়ার কায্র্য, সহনশীলতা, অনুকংপা, উদারতা, বিশ্বপ্রেম, ভিক্ষা, দানশালা
২৪৪৭৩
নিচের কোন বানান টি সঠিক?
উত্তর
যশোধন
সমাধান
শুদ্ধ বানানসমূহঃ মুমূর্ষু, পাষাণ, যশোধন, বিভীষিকা, শুশ্রূষা, সমীচীন ইত্যাদি।
২৪৪৭৪
বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
উত্তর
সবুজপত্র
সমাধান
প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ খ্রিস্টাব্দে ‘সবুজপর’ পরিকাটি প্রকাশিত হয় । বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরিসীম । কেননা এর মাধ্যমে সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতির ব্যবহার প্রতিষ্ঠিত হয়।
২৪৪৭৫
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর
গীতাঞ্জলি
সমাধান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১০ সালে 'গীতাঞ্জলি' কাব্য রচনা করেন এবং ১৯১২ সালে Song Offerings নামে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন। এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনবাদ Song Offerings এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান।
২৪৪৭৬
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
কাজী নজরুল ইসলাম রচিত 'সন্ধ্যা' কাব্যের একটি কবিতা 'চল চল চল'। এটি প্রথম 'নতুনের গান' শিরোনামে 'শিখা' পত্রিকায় ১৯২৮ সালে প্রকাশিত হয়। ১৯৭২ সালের ১৩ জানুয়ারী স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ কবিতার ২১ চরণ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়।
২৪৪৭৭
”শেষের কবিতা” হল
উত্তর
উপন্যাস
সমাধান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস। এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
২৪৪৭৮
রবীন্দ্রনাথের শেষের কবিতা
উত্তর
উপন্যাস
সমাধান
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা'।
২৪৪৭৯
”একাত্তরের চিঠি” কোন জাতীয় রচনা?
উত্তর
মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
সমাধান
একাত্তরের চিঠি একটি মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন