২৪৪৯১
বহুব্রীহি শব্দের অর্থ কি?
উত্তর
বহুধান
সমাধান
বহুব্রীহি শব্দের অর্থ বহুধান।
বহুব্রীহি (বিশেষ্য পদ) টির অর্থ - সমাসের নাম যে সমাসে সমস্যমান পদগুলোর কোন একটি পদের অর্থ প্রধান রূপে না বুঝিয়ে তাদের দ্বারা অন্য পদকে বুঝায় - যথা, পদ্মনাভ, শূলপাণী।
২৪৪৯২
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম-
উত্তর
ভানু সিংহ ঠাকুর
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম - ভানু সিংহ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর (ভণিতা)।
২৪৪৯৩
He is growing up এর অনুবাদ হল
উত্তর
সে উত্তরোত্তর উন্নতি করছে
সমাধান
“He is growing up” এর অনুবাদ হল - সে বড় হচ্ছে।
২৪৪৯৪
”শ্রীকৃষ্ণকীর্তন” আবিষ্কার করেন কে?
উত্তর
বসন্ত রঞ্জন রায়
সমাধান
শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন বিদ্বদ্বল্লভ ১৯০৯ সালে
২৪৪৯৫
For good এর সঠিক অর্থ কোনটি?
উত্তর
চিরতরে
সমাধান
For good এর সঠিক অর্থ চিরতরে। For good একটি Phrase. If something changes or disappears for good, it never changes back or comes back as it was before. The days of big - time racing at the local velodrome had gone for good. A few shots of this drug cleared up the disease for good. Synonyms: permanently, finally, for ever.
২৪৪৯৬
মাইকেল মধুসূদন দত্তের জীবন কাল
উত্তর
১৮২৪-১৮৭৩
সমাধান
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল (১৮২৪ - ১৮৭৩) সাল
২৪৪৯৭
A stitch in time saves nine এর বঙ্গানুবাদ কি?
উত্তর
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়
সমাধান
A stitch in time saves nine. ➫ সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
২৪৪৯৮
ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস
উত্তর
আরেক ফালগুন
সমাধান
জহির রায়হানের একটি উপন্যাস 'আরেক ফাল্গুন'। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
২৪৪৯৯
Mass education এর সঠিক পরিভাষা কি?
উত্তর
গণশিক্ষা
সমাধান
Mass education এর সঠিক পরিভাষা - গণশিক্ষা.