২৪৫১১
বাংলা বর্ণমালায় মাত্রা নেই এমন বর্ণের সংখ্যা কয়টি?
উত্তর
১০টি
সমাধান
বাংলা বর্ণমালায় মাত্রবিহীন বর্ণের সংখ্যা ১০ টি। যথাঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ং, ঃ, ঁঁ। এর মধ্যে স্বরবর্ণ ৪ টি ও ব্যঞ্জন বর্ণ ৬ টি।
২৪৫১২
বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক কে?
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬) কে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়। তার সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকাটি চলিত ভাষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছিল।
২৪৫১৪
সাদা মেঘে বৃষ্টি হয় না -- 'মেঘে' কোন কারক?
উত্তর
অপাদান
সমাধান
ক্রিয়াকে কোথা হতে, কি হতে, বা কিসের হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়।
২৪৫১৫
সুকান্ত ভট্রাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
উত্তর
অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
সমাধান
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬ - ১৯৪৭) এর কবিতায় অন্যায় - অবিচার, শোষণ - বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ প্রাধান্য পেয়েছে।
২৪৫১৬
ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তর
রূপতত্ত্ব
সমাধান
রূপতত্ত্ব
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ / morpheme । রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব / Morphology বলা হয়।
শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয় শব্দ ও পদের গঠন, ক্রিয়ার কাল, সংখ্যা, বচন, নির্দেশক, উপসর্গ, বিভক্তি, প্রকৃতি ও প্রত্যয়, ধাতু, প্রত্যয়, অনুসর্গ, চিহ্ন/লিঙ্গ, পক্ষ/পুরুষ, কারক, সমাস, দ্বিরুক্তি ইত্যাদি।
২৪৫১৭
আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে তলিয়ে যাচ্ছে---
উত্তর
পল্লী সাহিত্যের বিভিন্ন শাখা-প্রশাখা
সমাধান
বর্ণনাঃ মুহম্মদ শহীদুল্লাহ তাঁর ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে লেখক পল্লীসাহিত্যের প্রাচীন সম্পদগুলোর পরিচয় তুলে ধরেছেন। এর মধ্যে পল্লীর রূপকথা, উপকথা, প্রবাদ - প্রবচন, ডাক ও খনার বচন, ঘুম পাড়ানি গান, খোকাখুকির ছড়া, খেলাধুলার বাঁধা গৎ ও পল্লীর বিভিন্ন গান আছে। পল্লীর রূপকথা - উপকথাগুলো আরব্য উপন্যাস অথবা চার্লস ল্যাম্ব কর্তৃক অনূদিত শেকসপিয়ারের গল্পগুলো থেকে কম মনোহর নয়। সেগুলো সংগ্রহ করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার স্থান সংকুলান হতো না। পল্লীর বাদ - প্রবচনগুলো, যেমন—‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই’, ‘ধরি মাছ না ছুঁই পানি’। ‘আপনি বাঁচলে বাপের নাম’, ডাক ও খনার বচনে বহু যুগের ভূয়োদর্শনের পরিপক্ব ফল সঞ্চিত হয়ে আছে। জাতির পুরনো ইতিহাসের গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। যেমন—পিঁড়েয় বসে পেঁড়োর খবর’—এই প্রবাদটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন পাণ্ড্রুয়া বঙ্গের রাজধানী ছিল। তারপর পল্লীর ছড়া যেমন—‘রৌদ্র হচ্ছে, পানি হচ্ছে/খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে’—এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। আজ দুঃখ - দৈন্যে মানুষের প্রাণে সুখ নেই বলে লোকে ক্রমেই ছড়া ভুলে যাচ্ছে। আবার খেলাধুলার বাঁধা বুলি যেমন—‘এক হাত বোল্লা, বারো হাত শিং/ উড়ে যায় বোল্লা ধা তিং তিং’—বিদেশি খেলা প্রচলনের সঙ্গে সঙ্গে এগুলোও লোপ পাওয়ার উপক্রম করেছে। পল্লীর জারি, ভাটিয়ালি, রাখালি, মারফতি গানগুলো, যা অমূল্য রতন বিশেষ, সেগুলোও আজ শহুরে সমাজে অপাঙেক্তয়, অবহেলিত অথচ ‘মনমাঝি তোর বৈঠা নে রে / আমি আর বাইতে পারলাম না’—এ গানটির সঙ্গে শহুরে গানের কোনো তুলনাই চলে না। অথচ পল্লীর এই প্রাচীন সাহিত্য সম্পদগুলো ধারাবাহিকভাবে সংগ্রহের কোনো চেষ্টায় চলছে না। উদ্দীপকের ঐশী - শশীর ডাক্তার মা মেয়েদের বিদেশি গল্পের অনুবাদ শোনান বলে ওরা দাদির মুখে উপকথা - রূপকথা শুনতে পারছে না। আর ওগুলো ক্রমেই বিস্মৃতির অতলগর্ভে তলিয়ে যাচ্ছে শুধু এটুকুই বলা হয়েছে।
২৪৫১৮
”আনারস” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর
পর্তুগিজ
সমাধান
পর্তুগিজ শব্দ: বারান্দা, পরাত( বড়ো থালাবিশেষ), আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি , বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত, এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা, কেরানি, তামাক, নীলাম, পারদ, পাউরুটি, পাদ্রি/পাদ্রী, পিস্তল, ফিতা, বোমা, সাগু, গুদাম, আলমারি, আতা, আনারস , পিপে/পিপা(তরল পদার্থ রাখার জন্য ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ), বেহালা, পেরেক, চাবি ইত্যাদি।
২৪৫১৯
”ঘেটুপুত্র কমলা” চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর
হুমায়ুন আহমেদ
সমাধান
ঘেটু পুত্র কমলা এটি ২০১২ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিকল্পনা ও নির্মাণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক - চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন হুমায়ূন আহমেদ। এটি ২০১০ - ২০১১ খ্রিষ্টাব্দে নির্মিত হয় এবং কোনোরূপ কর্তন ছাড়াই ২০১২ খ্রিষ্টাব্দে মুক্তির জন্য সরকারি অনুমোদন লাভ করে। এই চলচ্চিত্রের কেন্দ্রীয় প্রসঙ্গ ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের অসামাজিক বালকপ্রীতি । চলচ্চিত্রের ঘেটুপুত্র কমলা চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী মামুন।
এটি হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র। চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে মুক্তির আগেই ১৯শে জুলাই, ২০১২ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে একমাসের জন্যে দেশে ফিরে পুনরায় নিউ ইয়র্ক যাওয়ার আগে ৩০ মে ২০১২ তারিখে তিনি ছবিটি দেখে যেতে পেরেছিলেন। এ সময় তিনি এ চলচ্চিত্রটি টেলিভিশনে মুক্তি না দিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শনের কড়া নির্দেশ দিয়ে যান।
৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র ’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ‘ঘেটুপুত্র কমলা’। ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি চলচ্চিত্রটিকে মনোনয়ন দিয়েছে। এছাড়া চলচ্চিত্রটি ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, কানাডা ও সিঙ্গাপুরের বিভিন্ন চলচ্চিত্র উত্সবের আয়োজক কমিটির কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে।
সূত্র : উইকিপিডিয়া
২৪৫২০
খেলাধুলার জগতে দৌড়-ঝাপ ও নিক্ষেপকে এক কথায় কি বলে?
উত্তর
অ্যাথলেটিক্স
সমাধান
প্রাচীন গ্রীক শব্দ এ্যাথলস থেকে এ্যাথলেটিক শব্দটির উৎপত্তি যার অর্থ প্রতিদন্ধিতা। এ্যাথলেটিক্স এক ধরনের খেলা যা প্রাথমিকভাবে নির্ভর করে মানুষের সহনশক্তি, ফিটনেস এবং দক্ষতার ওপর।