২৪৫২১
'Horizontal' এর পরিভাষা কোনটি?
উত্তর
অনুভূমিক
সমাধান
যে রেখা ভূমির সমান্তরালে বাম থেকে ডানে অঙ্কন করা হয় তাকে অনুভূমিক (Horizontal Line) রেখা বলে।
২৪৫২২
”একুশে ফেব্রূয়ারি” সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
উত্তর
কোনটিই নয়
সমাধান
' একুশে ফেব্রুয়ারি' সংকলন গ্রন্থটি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এই সংকলনের কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা, ও হতিহাস শিরোনামে ৬ টি বিভাগে ২২ জন লেখক লিখছেন
সুতরাং উত্তরঃ কোনটিই নয়
২৪৫২৩
'Phonology' এর বাংলা প্রতি শব্দ কি?
উত্তর
ভাষার ধবনি বিজ্ঞান
সমাধান
ব্যকরনের চারটি বিষয়
১. ধ্বনিতত্ব (Phonology)
২. শব্দতত্ব ( Morphology)
৩. বাক্যতত্ত্ব( syntax)
৪. অর্থতত্ত্ব ( semantics)
২৪৫২৪
”বাংলাদেশ স্বপ্ন দেখে” গ্রন্থটির লেখক কে?
উত্তর
শামসুর রাহমান
সমাধান
' বাংলাদেশের সপ্ন দেখে' শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বন্দি শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোটা কেমন অনল।
২৪৫২৫
Treasurer এর বাংলা প্রতি শব্দ কি?
উত্তর
কোষাধ্যক্ষ
সমাধান
Treasurer : (noun) কোষাধ্যক্ষ; খাজাঞ্চী
২৪৫২৬
'Index' এর বাংলা প্রতি শব্দ কি?
উত্তর
ক ও খ
সমাধান
Index: (verb) নির্দেশক; সূচীপত্র; পুস্তকের বিষয়বস্তুর বর্ণনাক্রমিক সূচী
২৪৫২৭
স্বভাবতই মূর্ধন্য ষ হয় ---- এমন উদাহরণ কোনটি?
উত্তর
ঔষধ
সমাধান
কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য " ষ " হয়। যেমন - আষাড়, ঊষা, আভাষ, অভিলাষ, ঔষধ, ঔষধি, পৌষ, দ্বেষ, ভাষ্য ইত্যাদি। সুতরাং সঠিক উত্তরঃ ঔষধ
২৪৫২৮
তিলে তৈল হয়- তিলে শব্দটি কোন কারক?
উত্তর
অপাদান
সমাধান
তিলে তৈল হয় - তিলে শব্দটি অপাদান কারক।
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।
জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়।
বিরত: পাপে বিরত হও।
উৎপন্ন: তিলে তৈল হয়।
ভীত: বাঘকে ভয় পায় না কে? চোরের ভয়ে ঘুম আসে না।
২৪৫২৯
”সেতার” এর সে কোন অর্থ দ্যোতনা করে?
উত্তর
অনেক
সমাধান
" সেতার " বলতে বোঝায় তিন তার যুক্ত বাদ্যযন্ত্র বিশেষ। তাই সেতার এর " সে " অনেক অর্থে দ্যোতনা করে। সঠিক উত্তর: অনেক
২৪৫৩০
'জিজ্ঞাসিব জনে জনে'- কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
কর্মকারকে ৭মী
সমাধান
'জিজ্ঞাসিব জনে জনে' - কর্ম কারকে ৭মী বিভক্তি।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
যেমন: কাজে মন দাও।
গুরুজনে করো ভক্তি/ নতি।
সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়।
'জিজ্ঞাসিবে জনে জনে। '