২৪৫৩৩
বুদ্ধিমানের বিশেষ্য পদ?
উত্তর
বুদ্ধি
সমাধান
বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য বলে। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। একে নামপদও বলা হয়। যেমন: মানুষ, মুসলিম, হিন্দু, রাজা ইত্যাদি।
২৪৫৩৪
'শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম' উক্ত বাক্যটি কোন অতীত কাল?
উত্তর
নিত্যবৃত্ত অতীত
সমাধান
যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়। যেমন:
বাবা প্রতিদিন বাজার করতেন।
ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
২৪৫৩৫
'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'- নেতিবাচক বাক্যের অস্তিবাচক রূপ-
উত্তর
অচিরেই তাদের ভুল ভাঙ্গবে
সমাধান
'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না' - নেতিবাচক বাক্যের অস্তিবাচক রূপ -
অচিরেই তাদের ভুল ভাঙ্গবে
২৪৫৩৭
যে নারীর স্বামী বিদেশ থাকে- এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর
সঠিক উত্তর নেই
সমাধান
যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
২৪৫৩৮
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ-
উত্তর
অক্লান্তকর্মী
সমাধান
যাহার কোন ক্লান্তি নাই - ক্লান্তিহীন।
কর্মে যাহার ক্লান্তি নাই - অক্লান্তকর্মী
অক্লান্তকর্মী শব্দের অর্থ - শ্রমশীল, পরিশ্রমী। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
২৪৫৩৯
মৃতের মত অবস্থা যার- এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তর
মুমূর্ষু
সমাধান
মুমূর্ষু - [বিশেষণ পদ] মরতে বসেছে এমন, মরণাপন্ন। ,
২৪৫৪০
কাঁদ+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত?
উত্তর
কৃৎপ্রত্যয়
সমাধান
ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমনঃ √কাঁদ্ + অন = কাঁদন, √খা + অন = খাওন, √ডুব্ + অন = ডুবন্ত ইত্যাদি