T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৫৭১

" হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধারে-- এই ভারতের মহামানবের সাগরতীরে।" চরণগুলো কার রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
" হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধারে - - এই ভারতের মহামানবের সাগরতীরে । " চরণগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তাঁর রচিত কাব্য, উপন্যাস, ছোটোগল্প, নাট্যসাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীতের মধ্যে ছড়িয়ে আছে। বলাকা রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে দেখা যায় পূর্ববর্তী গীতাঞ্জলি - পর্বের ঈশ্বরানুভূতি ও অতীন্দ্রিয় চেতনা থেকে মুক্ত হয়ে কবি একটি স্বতন্ত্র জগৎ সৃষ্টি করেছেন। "যৌবনের জয়গান, চলমান বিশ্বের অনিঃশেষ যাত্রা, ভাষার বর্ণাঢ্য উজ্জ্বলতা ও ছন্দের অপ্রতিহত প্রবাহ বলাকার বৈশিষ্ট্য। "[
২৪৫৭২

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১০টি
সমাধান
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহিন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ। অর্ধমাত্রার বর্ণ ৮টি। এগুলো হলোঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।
২৪৫৭৩

'সংবিধান' শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সম্ + বিধান
সমাধান
'সংবিধান' শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ সম্ + বিধান। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে‬ ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। ম + স্পর্শবর্ণ (ক - ম) = ম বদলে ং হয়, অথবা যেই বর্গের স্পর্শবর্ণ সেই বর্গেরই পঞ্চম বর্ণ হয় সম্পাদনা। সংগীত/সঙ্গীত = সম্‌ + গীত
২৪৫৭৪

লাঠালাঠি শব্দটি কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বহুব্রীহি সমাস
সমাধান
যে সমাসের সমস্ত পদে পূর্বপদ ও পরপদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান না হয়ে অন্য একটি পদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাস ৮ প্রকার। যথাঃ ১. সমানাধিকরণ বহুব্রীহি, ২. ব্যধিকরণ বহুব্রীহি, ৩. মধ্যপদলোপী বহুব্রীহি, ৪. ব্যতিহার বহুব্রীহি ৫. অলুক বহুব্রীহি ৬. নঞ্চ বহুব্রীহি ৭. প্রত্য্যান্ত বহুব্রীহি ও ৮. দ্বিগু বা সংখ্যাবাচক বহুব্রীহি। এদের মধ্যে ‘লাঠালাঠি’ শব্দের ব্যতিহার বহুব্রীহি সমাস, যার ব্যাসবাক্য লাঠিতে লাঠিতে যে যুদ্ধ - লাঠালাঠি। একইরুপে দুটি বিশেষ্য পদ একসঙ্গে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস।
২৪৫৭৫

'সবান্ধব' কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বহুব্রীহি
সমাধান
'সবান্ধব' বহুব্রীহি সমাস। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
২৪৫৭৬

'মাছের মা' বাগধারাটি অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিষ্ঠুর
সমাধান
মাছের মা বাগধারা টির অর্থ = নিষ্ঠুর কারন মাছ বাচ্চা তুলেই তাদের কে আর দেখাশোনা করে না তাই এর অর্থ নিষ্ঠুর
২৪৫৭৭

কর্মবাচ্যের উদাহরণ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আসামীকে জরিমানা করা হয়েছে
সমাধান
কর্মবাচ্যের উদাহরণ : আসামীকে জরিমানা করা হয়েছে। যখন বাক্যে ব্যবহৃত কর্ম প্রধান হয়ে ওঠে এবং কর্তার চেয়ে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক মূখ্য হয়ে ওঠে বলে মনে হয়, তখন ক্রিয়াপদটি কর্মবাচ্যের ক্রিয়া (Passive Voice) বলা হয়। যেমন - আমার দ্বারা কাজটি সম্পন্ন হবে। আমায় দেখা হয়।
২৪৫৭৮

'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জন+এক
সমাধান
অ - কার বা আ - কারের পর এ - কার বা ঐ - কার থাকলে উভয়ে মিলে ঐ কার হয়। ঐ - কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন - জনৈক = জন + এক, হিতৈষী = হিত + এষী, মতৈক্য = মত + ঐক্য।
২৪৫৭৯

'এত শঠতা' এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা'। এ বাক্যে 'মধুতে' কোন কারক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
করণ
সমাধান
'এত শঠতা' এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা'। এ বাক্যে 'মধুতে' করণ কারক। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা)
২৪৫৮০

নেতিবাচক শব্দের বিপরীত অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইতিবাচক
সমাধান
নেতিবাচক শব্দের বিপরীত অর্থ ইতিবাচক। নেতিবাচক শব্দের বিপরীত অর্থ : হাঁ - সূচক বাক্য, সম্মতিসূচক, ইতিবাচক, স্বীকৃতিবাচক, হাঁ - সূচক।