T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৬২১

”বটতলার উপন্যাস” এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাজিয়া খান
সমাধান
'বটতলার উপন্যাস ' - রাজিয়া খান লেখেন। তার আরও উপন্যাস হল - অনুকল্প, , চিত্রকাব্য, পদাতিক।
২৪৬২২

চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রয়োজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পরিবর্তনশীল
সমাধান
চলতি ভাষার রীতি পরিবর্তনশীল, তদ্ভব শব্দবহুল। আর সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল
২৪৬২৩

”চর্যাপদ” এর পুঁথি আবিস্কৃত হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯০৭ সালে
সমাধান
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ এর পুঁথি ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কৃত সংকলন।
২৪৬২৪

”মনসামঙ্গল” কাব্যের চরিত্র-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেহুলা লখিন্দর
সমাধান
' মনসামঙ্গল ' কাব্যের চরিত্র বেহুলা, লখিন্দর, চাঁদ সওদাগর। মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত।
২৪৬২৫

বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শাহ মুহম্মদ সগীর
সমাধান
বাংলা সাহিত্যের মুসলমান কবি শাহ্ মুহাম্মদ সগীর। শাহ্ মুহাম্মদ সগীর কতৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ' ইউসুফ জুলেখা '।
২৪৬২৬

”ব্রজবুলি” কোন স্থানের ভাষা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিথিলা
সমাধান
ব্রজবুলি বলতে এক রকম কৃত্রিম পরিভাষাকে বোঝয়। ব্রজবুলি মিথিলার ভাষা। বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়েছে।
২৪৬২৭

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1974
সমাধান
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় ১৯৭৪ সনে। কাজী নজরুল ইসলাম (২৫ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
২৪৬২৮

কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মহাভারত
সমাধান
মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কাশীরাম দাস। মহাভারতের প্রথম অনুবাদক৷ কবিন্দ্র পরমেশ্বর। মহাভারতের রচিয়তা বেদব্যাস।
২৪৬২৯

'ঢাকের কাঠি' এই বাগধারার অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তোষামুদে
সমাধান
ব্যাখাঃ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ " তোষামোদে "
২৪৬৩০

”শ্রীকৃষ্ণকীর্তন” আবিষ্কার করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বসন্তরঞ্জন রায়
সমাধান
'শ্রীকৃষ্ণকৃীর্তন ' কাব্যটি ১৯০৯ সালে শ্রী বসন্ত রায়রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার বনবিষনুপুরের কাঁকিল্যা গ্রামের গোয়াল ঘরের টিনের চাঁলা থেকে উদ্ধার করেন। শ্রীকৃষ্ণকৃীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস।