T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৬৪১

শুদ্ধ বানানবিশিষ্ট শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভবিষ্যৎ
সমাধান
ব্যখাঃ বানানের নিয়ম অনুযায়ী শুদ্ধ বানান " ভবিষ্যৎ "
২৪৬৪২

'সংখ্যালঘু ' শব্দটি কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মধারয়
সমাধান
সংখ্যালঘু শব্দটির ব্যাসবাক্য সংখ্যায় লঘু।
২৪৬৪৩

রবীন্দ্রনাথ ঠাকুররে কোন রচনাটি উপন্যাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শেষের কবিতা
সমাধান
শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
২৪৬৪৪

'ইউসুফ-জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শাহ মুহাম্মদ সগীর
সমাধান
'ইউসুফ - জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা শাহ মুহাম্মদ সগীর। শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ করা যায়। সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনি রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে। বাইবেল - কুরআন কিংবা ফেরদৌসী - জামীর অনুসরণে কাহিনী - কাব্যটি কল্পিত হলেও তাতে বাংলাদেশ ও বাঙালি - জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দশকে রচনা করা হয়েছিল বলে অনুমান করা হয়।
২৪৬৪৫

'খাঁচার ভিতর অচিন পাখি' -পঙক্তিটির উৎস কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লালন গীতি
সমাধান
'খাঁচার ভিতর অচিন পাখি' - পঙক্তিটির উৎস লালন গীতি। সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের "খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" গানটির অবস্থান ১৪তম। [৫৯] আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম - ভক্তিতত্ত্ব, সাধনতত্ব, মানুষ - পরমতত্ত্ব, আল্লাহ্ - নবীতত্ত্ব, কৃষ্ণ - গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গানঃ আমি অপার হয়ে বসে আছি সব লোকে কয় লালন কি জাত সংসারে জাত গেলো জাত গেলো বলে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আপন ঘরের খবর লে না আমারে কি রাখবেন গুরু চরণদাসী মন তুই করলি একি ইতরপনা এই মানুষে সেই মানুষ আছে
২৪৬৪৬

"বিষাদ সিন্ধু' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মীর মশাররফ হোসেন
সমাধান
"বিষাদ সিন্ধু' উপন্যাসের রচয়িতা মীর মশাররফ হোসেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
২৪৬৪৭

একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ঐ সরলরেখার এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৬ গুন
সমাধান
একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ঐ সরলরেখার এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের ১৬ গুন।
২৪৬৪৮

'সাঁঝের মায়া' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেগম সুফিয়া কামাল
সমাধান
'সাঁঝের মায়া' গ্রন্থটির রচয়িতা বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল (২০ জুন ১৯১১ - ২০ নভেম্বর ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: সাঁঝের মায়া (১৯৩৮) মায়া কাজল (১৯৫১) মন ও জীবন (১৯৫৭) প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮) উদাত্ত পৃথিবী (১৯৬৪) দিওয়ান (১৯৬৬) অভিযাত্রিক (১৯৬৯)
২৪৬৪৯

সারেং বৌ এর রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শহীদুল্লাহ কায়সার
সমাধান
সারেং বৌ এর রচয়িতা শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লা কায়সার (১৬ ফেব্রুয়ারি ১৯২৭ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা। তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন(গল্পে অবদান রাখার জন‍্য)। উপন্যাস সম্পাদনা: সারেং বৌ (১৯৬২) (চলচ্চিত্র রূপ ১৯৭৮) সংশপ্তক (১৯৬৫) কৃষ্ণচূড়া মেঘ তিমির বলয় দিগন্তে ফুলের আগুন সমুদ্র ও তৃষ্ণা
২৪৬৫০

'অশীতিপর' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
সমাধান
'অশীতিপর' শব্দের অর্থ - আশি বছরের বেশি বয়সের ব্যক্তি