T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৬৬১

যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমস্যমান পদ
সমাধান
যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম + অস(ধাতু) + অ ।
২৪৬৬২

নিচের কোনটি কর্মধারায় সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাজর্ষি
সমাধান
রাজর্ষি কর্মধারায় সমাস। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা। অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন।
২৪৬৬৩

যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মকারক
সমাধান
যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। যেমন : ধনী দরিদ্রকে ঘৃণা করে। শিক্ষককে শ্রদ্ধা করিও। ডাক্তার ডাক। পুলিশ ডাক। ঘোড়া গাড়ি টানে।
২৪৬৬৪

যে ব্যক্তির দুহাত সমান তালে চলে- তাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সব্যসাচী
সমাধান
যে ব্যক্তির দুহাত সমান তালে চলে - তাকে সব্যসাচী বলে। সব্যসাচী ১. /বিশেষণ পদ/ উভয় হস্তে সমান কাজ করতে সক্ষস এমন, উভয় হস্ত দ্বারা শরনিক্ষেপে সমর্থ এমন। ২. /বিশেষ্য পদ/ অর্জুন।
২৪৬৬৫

'হ্ম' যুক্তাক্ষরটি কোন ২টি বর্ণের যুক্তরূপ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হ+ম
সমাধান
ব্যাখাঃ এখানে যুক্ত অক্ষর টি লিখতে হলে আমাদের ২ টি অক্ষরের সমন্বয়ে লিখতে হবে। হ + ম = হ্ম
২৪৬৬৬

আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিষাদ
সমাধান
আনান্দ এর সামার্থক শব্দ হলো হর্ষ, পুলক, সুখ। সামার্থক নয় " বিষাধ"
২৪৬৬৭

'ক্ষ' যুক্তাক্ষরটি কোন ২টি বর্ণের যুক্তরূপ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক+ষ
সমাধান
ব্যাখাঃ এখানে যুক্তঅক্ষর টি লিখতে হলে ২ টি অক্ষরের সমন্বয়ে লিখতে হবে। ক + ষ = ক্ষ
২৪৬৬৮

'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গভীর জলের মাছ
সমাধান
ব্যাখাঃ যার অনেক বুদ্ধী আছে বাগধারাটির অর্থ " গভীর জলের মাছ "
২৪৬৬৯

'অর্বাচীন' এর বিপরীত শব্দ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রাচীন
সমাধান
ব্যখাঃ " অর্বাচীন " এর বীপরিত শব্দ " প্রাচীন "
২৪৬৭০

'যথেষ্ট' এর সন্ধি বিচ্ছেদ কেমন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যথা+ইষ্ট
সমাধান
আ + ই = এ যথা + ইষ্ট = যথেষ্ট