২৪৬৮১
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা --
উত্তর
সৈয়দ ওয়ালীউল্লাহ
সমাধান
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা - - সৈয়দ ওয়ালীউল্লাহ।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ (আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাংলা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথাসাহিত্য বলয়ের শিলান্যাস করেন।
তার কিছু উপন্যাস সম্পাদনা:
লালসালু, শ্রাবণ ১৩৫৫/ জুলাই, ১৯৪৮; ঢাকা
চাঁদের অমাবস্যা, ১৯৬৪; ঢাকা
কাঁদো নদী কাঁদো, মে, ১৯৬৮; ঢাকা
২৪৬৮২
বাংলা ভাষার উৎপত্তিকাল--
উত্তর
দশম শতাব্দী
সমাধান
বাংলা ভাষার উৎপত্তিকাল - - দশম শতাব্দী।
বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়:
প্রাচীন বাংলা (৯০০/১০০০ – ১৪০০ খ্রিস্টাব্দ) — চর্যাপদ, ভক্তিমূলক গান এই সময়কার লিখিত নিদর্শন। এই সময় আমি, তুমি ইত্যাদি সর্বনাম এবং - ইলা, - ইবা, ইত্যাদি ক্রিয়াবিভক্তির আবির্ভাব ঘটে।
মধ্য বাংলা (১৪০০–১৮০০ খ্রিস্টাব্দ) — এ সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন ইত্যাদি। শব্দের শেষে "অ" ধ্বনির বিলোপ, যৌগিক ক্রিয়ার প্রচলন, ফার্সি ভাষার প্রভাব এই সময়ের সাহিত্যে লক্ষ্য করা যায়। কোনো কোনো ভাষাবিদ এই যুগকে আদি ও অন্ত্য এই দুই ভাগে ভাগ করেন।
আধুনিক বাংলা (১৮০০ খ্রিষ্টাব্দ থেকে - বর্তমান) — এই সময় ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপণ ঘটে, যেমন তাহার → তার; করিয়াছিল → করেছিল।
২৪৬৮৩
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম--
উত্তর
নীল লোহিত
সমাধান
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - - নীল লোহিত।
সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪ - ২৩ অক্টোবর ২০১২) বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।
২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন।
সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক", "নীল উপাধ্যায়" ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।
২৪৬৮৪
'নদীমাতৃক' শব্দের সমাস হলো--
উত্তর
নদী মাতা যার
সমাধান
'নদীমাতৃক' শব্দের সমাস হলো - - নদী মাতা যার।
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে।
যেমন: আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ, কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।
২৪৬৮৫
'অপু' কোন উপন্যাসের চরিত্র?
উত্তর
পথের পাঁচালী
সমাধান
'অপু' পথের পাঁচালী উপন্যাসের চরিত্র।
পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।
এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।
২৪৬৮৬
'নীলদর্পণ' নাটক রচনা করেছেন--
উত্তর
দীনবন্ধু মিত্র
সমাধান
'নীলদর্পণ' নাটক রচনা করেছেন - - দীনবন্ধু মিত্র।
দীনবন্ধু মিত্র (ইংরেজি: Dinabandhu Mitra; ১৮৩০–১ নভেম্বর, ১৮৭৩) ১৮২৯ সালের ১০ই এপ্রিল চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় (উ.মা) এই দিনে তার জন্মদিন পালন করে।
দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক নীলদর্পণ প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে। এর পরে ১৮৬৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী।
দীনবন্ধুর দুটি উৎকৃষ্ট প্রহসন হল ''সধবার একাদশী'' ও বিয়ে পাগলা বুড়ো। ১৮৭২ খ্রিষ্টাব্দে তার অপর এক প্রহসন জামাই বারিক প্রকাশিত হয়। ১৮৭৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার সর্বশেষ নাটক কমলে কামিনী।
২৪৬৮৭
বাক্যের ক্ষদ্রতম একক--
উত্তর
শব্দ
সমাধান
বাক্যের ক্ষদ্রতম একক - - শব্দ।
শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে ।
বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম শব্দ, অর্ধ - তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
২৪৬৮৮
'ঠাকুর' পরিবারের আসল পদবি ছিল--
উত্তর
কুশাবী
সমাধান
'ঠাকুর' পরিবারের আসল পদবি ছিল - - কুশারী।
ঠাকুর পরিবারের আদি পদবী কুশারী এবং আদিনিবাস অধুনা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুশ নামক গ্রামে ৷এঁরা শাণ্ডিল্য গোত্রীয় রাঢ়ী ব্রাহ্মণ৷
পরবর্তীকালে কুশারীরা ছড়িয়ে পড়ে বঙ্গদেশের সর্বত্র - যশোরের ঘাটভোগ - দমুরহুদা থেকে ঢাকার কয়কীর্তন থেকে বাঁকুড়ার সোনামুখী থেকে খুলনার পিঠাভোগ৷ পিঠাভোগের কুশারীরাই হয়ে উঠল সবচেয়ে প্রভাবশালী ও অবস্থাপন্ন৷
২৪৬৯০
‘অহরহ’ - এর সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
উত্তর
অহঃ+অহ
সমাধান
‘অহরহ’ - এর সঠিক সন্ধি - বিচ্ছেদ হচ্ছে - অহঃ + অহ।
বিসর্গসন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বিসর্গ সন্ধির প্রকারভেদগুলো হচ্ছেঃ র জাত বিসর্গ এবং স জাত বিসর্গ। বিসর্গসন্ধি র্ ও স্ এর সংক্ষিপ্ত রূপ।
যেমন, আশীর্বাদ = আশীঃ + বাদ