২৪৭০৩
ভারতীয় আর্য ভাষার নিদশর্ন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম?
উত্তর
ঋগ্বেদ
সমাধান
আর্যদের পবিত্র গ্রন্থের নাম " ঋগ্বেদ "। এ গ্রন্থেই ভারতীয় আর্যভাষার নিদর্শন পাওয়া যায়।
২৪৭০৪
মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?
উত্তর
শামসুর রহমান
২৪৭০৫
'জাহাকুল আবদ' শব্দের অর্থ-
উত্তর
গোলামের হাসি
সমাধান
'জাহাকুল আবদ' শব্দের অর্থ - গোলামের হাসি।
‘জাহাকুল আবদ’ শব্দের অর্থ:
গোলাম হাসি, ক্রীতদাসের হাসি।
২৪৭০৬
'নামহীন গোত্রহীন' গ্রন্থের লেখক-
উত্তর
হাসান আজিজুল হক
সমাধান
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ " নামহীন গোত্রহীন"। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ : আত্নাজ ও একটি করবী গাছ, সমুদ্রের সপ্নঃ শীতের অরন্য, জীবন ঘষে আগুণ, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি।
২৪৭০৭
বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো--
উত্তর
দিগদর্শন
সমাধান
বঙ্গভূমিতে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাময়িকপত্র হল "দিগদর্শন"। ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে খ্রিষ্টান ধর্ম প্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় "দিগদর্শন" পত্রিকা প্রকাশিত হয়। হুগলীর শ্রীরামপুর মিশনের উদ্যোগে শ্রীরামপুর থেকে প্রথম এই পত্রিকাটি প্রকাশিত হয়। এটি একটি মাসিক পত্রিকা।
২৪৭০৮
মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন--
উত্তর
ভারতচন্দ্র রায় গুণাকর
সমাধান
মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন - - মুকুন্দরাম চক্রবর্তী।
মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি। ধারনা করা হয় তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে।
তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলকাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ । এর রচনাকাল ১৫৪৪ খ্রীস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়।
২৪৭০৯
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ-
উত্তর
পারত্রিক
সমাধান
ঐহিক শব্দের অর্থ - ইহলোক সম্পর্কিত, এই জন্মেই ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
পারত্রিক শব্দের অর্থ - পরলোক,পরলোক সংক্রান্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই ঐহিক শব্দের বিপরীত শব্দ পারত্রিক।
২৪৭১০
'কাশবনের কন্যা' -- কোন ধরনের রচনা?
উত্তর
উপন্যাস
সমাধান
'কাশবনের কন্যা' শামসুদ্দীন আবুল কালাম সবচেয়ে বিখ্যাত ও মিথিক্যাল উপন্যাস, প্রকাশিত হয় ১৯৫৪ সালে। প্রচ্ছদশিল্পী ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। 'কাশবনের কন্যা' দ্বিতীয় মুদ্রণ করতে হয় প্রথম প্রকাশের মাত্র দুই বছর পরে এবং তৃতীয় মুদ্রণ হয় ১৯৬৮ সালে।