২৪৭১১
'সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি কার?
উত্তর
চন্ডীদাস
সমাধান
'সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি চন্ডীদাসের।
চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০), মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
তার উল্লেখযোগ্য কিছু উক্তি:
"কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া। "
"প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। "
"কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও।
বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। "
সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন,
"শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
২৪৭১২
'হাতির ডাক' এককথায় প্রকাশ-
উত্তর
বৃংহতি
সমাধান
এখানে, হাতির ডাক = বৃংহিত
হরিণের চর্ম = অজিন
অশ্বের ডাক = হ্রেষা
ময়ূরের ডাক = কেকা
২৪৭১৩
'বিরাজ বৌ' উপন্যাসের রচয়িতা--
উত্তর
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
সমাধান
'বিরাজ বৌ' উপন্যাসের রচয়িতা - - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ - ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক।
তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭ - ১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস।
২৪৭১৪
'প্রস্রবণ' শব্দের অর্থ-
উত্তর
ঝরনা
সমাধান
ঝর্নার সমর্থক শব্দ নির্ঝর, স্রাব, বারি, অশ্রু, প্রস্রবণ, ঝরনা, শৃঙ্খলা, নিয়মরীতি
২৪৭১৫
'বিদ্যাপতি' কোথাকার কবি?
উত্তর
মিথিলা
সমাধান
বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর। বংশপরম্পরায় তাঁরা মিথিলার রাজপরিবারে উচ্চপদে চাকরি করতেন। বিদ্যাপতি নিজেও মিথিলারাজ দেবসিংহ ও শিবসিংহের সভাসদ ছিলেন। শ্রীহরি মিশ্রের অধীনে বিদ্যাপতি শিক্ষাগ্রহণ করেন। শস্ত্র, শাস্ত্র, রাজনীতি এবং সংস্কৃত সাহিত্যে তাঁদের পারিবারিক অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
বিদ্যাপতি মৈথিলী, অবহট্ঠ ও সংস্কৃত ভাষায় বহু গ্রন্থ ও পদ রচনা করেন। শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন। কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ - বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি। সুমধুর এই বৈষ্ণব পদাবলির জন্যই তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।
২৪৭১৬
'পাওয়ার আগে ভোগের আয়োজন'-এ কথাটির প্রবাদ বাক্য কোনটি?
উত্তর
গাছে কাঁঠাল গোফেঁ তেল
সমাধান
খাল কেটে কুমির আনা: নিজের দোষে বিপদ ডেকে আনা।
ঝোপ বুঝে কোপ মারা: অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা।
ছাই ফেলতে ভাঙা কুলো: অবহেলার পাত্র কিন্তু কাজের সময় ডাক পড়ে।
গাছে কাঁঠাল গোঁফে তেল: প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন।
২৪৭১৭
"কবর" নাটকটির লেখক কে-
উত্তর
মুনীর চৌধুরী
সমাধান
"কবর" নাটকটির লেখক কে - মুনীর চৌধুরী।
আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার।
কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
২৪৭১৮
"শেষের কবিতা"রবীন্দ্রনাথের -
উত্তর
উপন্যাসের নাম
সমাধান
"শেষের কবিতা"রবীন্দ্রনাথের - উপন্যাসের নাম।
শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি।
১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
২৪৭১৯
'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা'- গানটির রচিয়তা কে?
উত্তর
দ্বিজেন্দ্রলাল রায়
সমাধান
'ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা'_ দেশাত্মবোধক গানটির রচয়িতা নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। তাঁর উল্লেখযোগ্য আরো দুটি গান - বঙ্গ আমার জননী আমার, যে দিন সুনীল জলধি হতে, । তার উল্লেখযোগ্য নাটক - তারাবাঈ, প্রতাপ সিংহ, নুরজাহান, মেবার পতন, শাজাহান, পাষানী, বঙ্গনারী।
২৪৭২০
"ঢাকের কাঠি" বাগধারার অর্থ কি?
উত্তর
তোষামুদে
সমাধান
ব্যাখাঃ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ " তোষামুদে "