২৪৭২১
নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর
আগ্নিবীণা
সমাধান
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'। এ কাব্যের অন্যতম কবিতা 'বিদ্রোহী', যা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী প্রএিকায় প্রকাশিত হয়।
২৪৭২২
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুনস্কার পান?
উত্তর
1913
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ' গীতাঞ্জলি ' ১৯১০।
এ কাব্যটিকে কবি ' sing offerings ' ১৯১২ নামে ইংরেজিতে অনুবাদ করেন।
সঠিক উত্তর - - ১৯১৩।
২৪৭২৩
'দৃষ্টিপাত ' -লেখক 'যাযাবর' এর প্রকৃত নাম কি?
উত্তর
বিনয় মুখোপাধ্যায়
সমাধান
'দৃষ্টিপাত ' - লেখক 'যাযাবর' এর প্রকৃত নাম বিনয় মুখোপাধ্যায়।
বাংলা সাহিত্যে সম্ভবত সর্বপ্রথম ক্রিকেট নিয়ে গ্রন্থ রচনা করেন বিনয় কুমার মুখোপাধ্যায় । বাংলার পাঠকসমাজে তিনি "যাযাবর" নামে তিনি অধিক পরিচিত ।
"যাযাবর" হল বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বিনয় কুমার মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, গীতিকার এবং সাংবাদিক । এই শ্রদ্ধেয় সাহিত্যিক 1908 সালে জানুয়ারী মাসের 10 তারিখে অধুনা বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার ফেগুনামার গ্রামে ভুমিষ্ঠ হন । এই শ্রদ্ধেয় সাহিত্যিকের পিতার নাম হল ফণীভূষণ মুখোপাধ্যায় এবং মাতার নাম হল মনোরমা দেবী ।
২৪৭২৪
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বিদ্যাসাগর' উপাধি দেয়--
উত্তর
সংস্কৃত কলেজ
সমাধান
জন্ম গ্রহণ কালে তার পিতামহ তার বংশানু্যায়ী নাম রেখেছিলেন "ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়"। ১৮৩৯ সালের ২২ এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতেও যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ১৬ মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান, তাতেই প্রথম তার নামের সঙ্গে 'বিদ্যাসাগর' উপাধিটি ব্যবহৃত হয়।
২৪৭২৫
শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য--
উত্তর
প্রথম বাংলায় মুদ্রণ
সমাধান
শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য - - প্রথম বাংলায় মুদ্রণ।
শ্রীরামপুর মিশন প্রেস উনিশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ ভারতে স্থাপিত একটি ছাপাখানা। ১৮০০ সালের ১০ জানুয়ারি অধুনা পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয় শ্রীরামপুর মিশন। ওই বছরই মার্চ মাসে উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস নামে ছাপাখানাটি খোলেন।
এই মাসেই পঞ্চানন কর্মকারের সহযোগিতায় প্রথম বাংলা গদ্যগ্রন্থ মথী রচিত মঙ্গল সমাচার ছাপা হয় মিশন প্রেস থেকে। উইলিয়াম কেরি অনূদিত বাইবেল প্রকাশ করেন এই প্রেস। তাছাড়া রামায়ণ, মহাভারত, সমাচার দর্পণ ও দিগদর্শন পত্রিকাও শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়।
২৪৭২৬
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উত্তর
মুক্তি
সমাধান
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি।
‘মুক্তি’ কবিতাটি কাজী নজরুল ইসলাম রচনা করেন। এ কবিতায় হাত বাঁধা ফকির অর্থাৎ ফকির দরবেশের প্রতি নজরুলের আকর্ষণের পরিচয় বহন করে।
প্রথম প্রকাশিত এই ‘মুক্তি’ কবিতাটি নির্ঝর কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এটি নজরুলের দ্বিতীয় প্রকাশিত রচনা ও প্রথম প্রকাশিত কবিতা।
২৪৭২৭
"বনফুল" কার ছদ্মনাম?
উত্তর
বলাইচাদ মুখোপাধ্যায়ের
সমাধান
ছদ্মনামটি বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (১৮৯৯ - ১৯৪৬) খ্রি। এছাড়াও 'পদ্মভূষণ' উপাধিতে ও তিনি পরিচিত। প্রখ্যাত সাহিত্যিক প্রথম চৌধুরীর (১৮৬৮ - ১৯৪৬) খ্রি। ছদ্মনাম 'বীরবল' । বিশিষ্ট কবি ,প্রাবন্ধিক ও সাহিত্যিক মোহিতলাল মজুমদারের (১৮৮৮ - ১৯৫২) খ্রি ছদ্মনাম 'সত্যসুন্দর দাস'। বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচীর (১৮৭৮ - ১৯৪৮) খ্রি বিশেষ কোনো ছদ্মনাম নেই।
২৪৭২৮
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস--
উত্তর
বাঁধনহারা
সমাধান
বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস।
বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন।
মোসলেম ভারত পত্রিকায় বাঁধন হারা - র প্রথম কিস্তি এবং ১৯২১ সালে (১৩২৭ বঙ্গাব্দ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
১৯২৭ সালে জুন মাসে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।