২৪৭৪১
'বৃষ্টি' এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
উত্তর
বৃষ + তি
সমাধান
ব্যাখাঃ বৃষ্টি এর সঠিক সন্ধিবিচ্ছেদ
বৃ্ষ্টি = বৃষ + তি
২৪৭৪৩
নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
উত্তর
ক্ষুদ্রার্থে
সমাধান
ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রী - বাচক শব্দঃ নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা
২৪৭৪৪
"উৎকর্ষ" শব্দের বিপরীত শব্দ -
উত্তর
অপকর্ষ
সমাধান
উক্ত শব্দের অর্থ উদ্ধৃষ্টতা, শ্রেষ্ঠত্ব, উন্নতি, বৃদ্ধি, আধিক্য। অপকর্ষ শব্দের অর্থ নিকৃষ্টতা, হীনতা, অবনতি। উৎসর্গ শব্দের অর্থ বিসর্জন, স্বত্বত্যাগ, দান, কারো উদ্দেশ্যে নিবেদন, দেবতার উদ্দেশ্যে দান। সুতরাং সঠিক উত্তর (খ) ।
২৪৭৪৫
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
উত্তর
বঙ্গকামরুপী
সমাধান
বঙ্গকামরুপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে বাংলায় হিন্দু ব্রাহ্মণগণ সংস্কৃত ভাষার চর্চা করত, কিন্তু স্থানীয় বৌদ্ধরা প্রাকৃত ভাষার কোন কোন রূপে (ভ্যারাইটি) কথা বলত, যাকে ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন মাগধী প্রাকৃতের পূর্ব রূপ বা ভ্যারাইটি হিসেবে। গুপ্ত সাম্রাজ্যের সময়, বাংলা ছিল হিন্দু যাজক বা পুরোহিতদের জন্য সংস্কৃত সাহিত্যের একটি কেন্দ্র, যা স্থানীয়দের কথ্য ভাষাকে প্রভাবিত করে।
প্রথম সহস্রাব্দে বাংলা যখন মগধ রাজ্যের একটি অংশ ছিল তখন মধ্য ইন্দো - আর্য উপভাষাগুলি বাংলায় প্রভাবশালী ছিল। এই উপভাষাগুলিকে মাগধী প্রাকৃত বলা হয় এবং এটি আধুনিক বিহার, বাংলা ও আসামে কথিত হত। এই ভাষা থেকে অবশেষে অর্ধ - মাগধী প্রাকৃতের বিকাশ ঘটে।
প্রথম সহস্রাব্দের শেষের দিকে অর্ধ - মাগধী থেকে অপভ্রংশের বিকাশ ঘটে। সময়ের সাথে সাথে বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে বিকশিত হয়।
২৪৭৪৬
'অনাবিল' শব্দের বিপরীত শব্দ -
উত্তর
আবিল
সমাধান
অনাবিল স্বচ্ছ, নির্মল, অমল, অকলুষিত। আবিল - কলুষিত, মলিন, পঙ্কিল, ঘোলা। সুতরাং সঠিক উত্তর (ক)।
২৪৭৪৮
'ধীর' শব্দের বিপরীত শব্দ -
উত্তর
অধীর
সমাধান
ধীর—ধৈর্যশীল, সহিষ্ণু, শোক ও ক্লেশাদিতে অভিভূত, মন্থর, মৃদু, অল্প, সামান্য, স্থির, চঞ্চলতাশূন্য, শান্ত, নম্র, বিনীত, স্থিরবুদ্ধি পণ্ডিত, জ্ঞানী, বিজ্ঞ। দ্রত—ক্ষিপ্ত, ত্বরান্বিত, সত্বর, তাড়াতাড়ি, শীঘ্র । অধীর—ধৈর্যহীন, অস্থির, চঞ্চল, অসহিষ্ণু, কাতর, ব্যাকুল, ব্যথ, উৎকণ্ঠিত। সুতরাং সঠিক উত্তর (খ)।
২৪৭৪৯
'শ্রীযুক্ত' শব্দের বিপরীত শব্দ -
উত্তর
শ্রীহীন
সমাধান
শ্রীযুক্ত—মহাশয়, মহোদয়, সম্পদশালী, ঐশ্বর্যবান, ভাগ্যবান। শ্রীহীন–শোভাসৌন্দর্যশূন্য, ভাগ্যহীন। শ্রীমতি - ভাগ্যবতী, সুন্দরী, সৌন্দর্যময়ী, যুবতী, রাধিকা। শ্রীযুক্তের স্ত্রীলিঙ্গ শ্রীমতি। কিন্তু বিপরীত শব্দ শ্রীহীন। সুতরাং সঠিক উত্তর (গ)।
২৪৭৫০
'ধনবান' শব্দের বিপরীত শব্দ -
উত্তর
ধনহীন
সমাধান
ধনবান—ধনী, ধনশালী; ধনাঢ্য—ধনশালী, ধনী, বড়লোক, বহুধনবিশিষ্ট; ধনহীন দরিদ্র, নির্ধন। সুতরাং সঠিক উত্তর।