২৪৭৬১
'দু কান কাটা' বাগধারার অর্থ -
উত্তর
বেহায়া
সমাধান
দুকান কাটা - - অর্থ বেহায়া।
নিরীহ ব্যক্তি - - অর্থ ভালো মানুষ।
দাগী আসামি - - অর্থ অপরাধী।
সঠিক উত্তর - - বেহায়া।
২৪৭৬২
'ফপর দালালি' -এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
উত্তর
গায়ে পড়ে মাতব্বরী
সমাধান
ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি।
উদাহরণ : সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।
২৪৭৬৩
'ভূষন্ডীর কাক' বাগধারার অর্থ -
উত্তর
দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
সমাধান
ভূষণ্ডীর কাক - - বাগধারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।
অনভিজ্ঞ ব্যক্তি - - কাঁচা লোক।
অন্য দুটি ভিন্ন। সুতরাং সঠিক উত্তর - - ভূষণ্ডির কাক।
২৪৭৬৪
'নাটের গুরু' বাগধারার অর্থ -
উত্তর
মূলনায়ক
সমাধান
'নাটের গুরু' বাগধারার অর্থ - মূলনায়ক।
'নাটের গুরু' অর্থ -
প্রধান প্রস্তাবক; তারের টানা।
২৪৭৬৬
'হাতটান' বাগধারার অর্থ -
উত্তর
চুরির অভ্যাস
সমাধান
'হাতটান' বাগধারার অর্থ - চুরির অভ্যাস।
হাতটান (বিশেষ্য পদ) টির অর্থ - কৃপণতা এবং এর জন্য সহজে হাত দিয়ে টাকা বের হয় না; ছিঁচকে চুরির অভ্যাস।
২৪৭৬৭
'ভিজা বিড়াল' বাগধারার অর্থ -
উত্তর
কপট
সমাধান
ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কপটাচারী, অতি চালাক। দৃশ্যত বোকা মনে হলেও অতি চালাক যিনি তার ক্ষেত্রে "ভেজা বিড়াল" কথাটি ব্যবহার হয়৷
২৪৭৬৮
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে--
উত্তর
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
সমাধান
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে - -
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
২৪৭৬৯
'ইঁদর কপালে' বাগধারটি কোন অর্থে ব্যবহৃত হয়?
উত্তর
মন্দ ভাগ্য
সমাধান
ইঁদুর কপালে - - বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য।
অপশনের বাকিগুলোর অর্থ যথাযথ নয়।
সঠিক উত্তর - - মন্দ ভাগ্য।
২৪৭৭০
উক্তি- এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর
বচ্+ ক্তি
সমাধান
'উক্তি 'এর প্রকৃতি ও প্রত্যয় হল √বচ্ + ক্তি।
এটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ।
সঠিক উত্তর - - √বচ্ + ক্তি