T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৭৮১

'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিঃ+ঠা
সমাধান
পূর্ব পদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পর পদের প্রথমে ‘ট’ বা ‘ঠ’ থাকলে ‘ষ’ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়। অর্থাৎ ঃ + ট/ঠ = ষ + ট/ঠ। যেমন - নিষ্ঠা = নিঃ + ঠা; নিষ্ঠুর = নিঃ + র; ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
২৪৭৮২

'বাগদান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাক্+দান
সমাধান
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য>জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জন ধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। যথা : ক্ + দ্ = গ্ + দ্→ বাক্ + দান = বাগদান; ট্ + য = ড্ + য → ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র; ত্ + ঘ = দ্ + ঘ → উৎ + ঘাটন = উদ্ঘাটন ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (ক)।
২৪৭৮৩

'সন্ধান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সম+ধান
সমাধান
সন্ধির নিয়মানুযায়ী ম্ - এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন - ম্ + চ = ঞ + চ – সম্ + চয় = সঞ্চয়; ম্ + ত = ন + ত → সম্ + তাপ = সন্তাপ। একইভাবে কিভূত, সম্মান, সন্ধান ইত্যাদি।
২৪৭৮৪

একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
4
সমাধান
একটি সার্থক বাক্যে নিচের বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক - ক) আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ ভালোভাবে উপলদ্ধি করার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তা - ই আকাঙ্ক্ষা। যেমন - ‘চাঁদ পৃথিবীর’ এ পর্যন্ত বললে বাক্যটির সম্পূর্ণ অর্থ বুঝা যায় না। এরপরও কিছু শোনার ইচ্ছা অসমাপ্ত থাকে। কিন্তু যদি বলা হয় ‘চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ’; তাহলে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এতে জানার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটে। অর্থ বা জানার ইচ্ছা পূরণকারী বাক্যের এ গুণকে আকাঙ্ক্ষা বলে। খ) আসত্তি: বাক্যের অর্থ সহজভাবে উপলব্ধি করার জন্য বাক্যের অন্তর্গত পদগুলোকে সুবিন্যস্তভাবে সাজাতে হয়। বাক্যের পদগুলোর এই সুবিন্যস্ত রূপকেই আসত্তি বলে। যেমন : ‘সারা দিন আমি যেন ভালোভাবে চলি’ - বাক্যটি আসত্তি গুণাবিশিষ্ট কিন্তু যদি বলা হতো ‘হয়ে সারাদিন ভালো যেন চলি আমি’ তাহলে বাক্যটির অর্থ স্পষ্ট হলেও গঠন কাঠামো সঠিক হয় না। আসত্তি হল বাক্যস্থিত পদসমূহের নৈকট্য বা সুবিন্যস্ত অবস্থা। গ) যোগ্যতা : বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত এবং ভাবগত মিল বা সামঞ্জস্যকে বাক্যের যোগ্যতা বলে। যেমন - ‘মাঠে পাখিগুলো দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে গরুগুলো ডানা মেলে উড়ছে’ - বাক্যটিতে আকাঙ্ক্ষা এবং আসত্তি গুণ রক্ষিত হলেও এটি সার্থক বাক্য নয়; কেননা এতে ব্যবহৃত পদগুলোর সঙ্গে ভাবের কোনো সাদৃশ্য নেই। কিন্তু যদি বলা হয়, ‘গরুগুলো মাঠে দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ছে’ - তাহলে এটি যোগ্যতাসম্পন্ন একটি যথার্থ বাক্য হতো। পদের ভাবগত মিল ছাড়াও শব্দের রীতিসিদ্ধ ব্যবহার, সহজবোধ্যতা, বাগধারা এবং উপমার সঠিক ব্যবহার ইত্যাদির ওপরও বাক্যের যোগ্যতা নির্ভর করে।
২৪৭৮৫

'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আধিক্য
সমাধান
'রাশি' শব্দের দ্বিরুক্তিতে আধিক্য অর্থ প্রকাশ করে। বিশেষ্য পদের দ্বিরুক্তি বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ পদের মত কাজ/ আচরণ করে। অর্থাৎ, বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। ১. আধিক্য বোঝাতে : রাশি রাশি ধন, ধামা ধামা ধান বিশেষণ পদের দ্বিরুক্তি ১. আধিক্য বোঝাতে : ভাল ভাল আম। ছোট ছোট ডাল। সর্বনাম পদের দ্বিরুক্তি ১. বহুবচন বা আধিক্য বোঝাতে : সে সে লোক কোথায় গেল? কে কে এল? কেউ কেউ বলে।
২৪৭৮৬

উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহ কয়টি শ্রেণিতে বিভক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
5
সমাধান
উৎপত্তি অনুসারে শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়। ১/তৎসম বা সংস্কৃত শব্দ ২/অর্ধ তৎসম শব্দ ৩/তদ্ভব শব্দ ৪/দেশি শব্দ ৫/বিদেশি শব্দ
২৪৭৮৭

'হাট-বাজার' কোন অর্থে দন্দ্ব?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমার্থে
সমাধান
'হাট - বাজার' সমার্থে অর্থে দন্দ্ব। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। সমার্থক শব্দযোগে: হাট - বাজার, ঘর - দুয়ার, কল - কারখানা, মোল্লা - মৌলভি, খাতা - পত্র ইত্যাদি।
২৪৭৮৮

মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
সমাধান
মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। দ্বিতীয় অংশে কবি ব্যাখ্যা করেন কেন তিনি কিংবদন্তীটি রচনা করেছেন। কবি নিজের পরিচয় তুলে ধরেন এবং সেই দেবদর্শনের বর্ণনা দেন যা তাকে কবিতাটি লিখতে অনুপ্রাণিত করেছে। দেবদর্শন প্রধানত স্বপ্ন বা কোন স্বর্গীয় আদেশ হিসেবে আসে।
২৪৭৮৯

রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শাহ্‌ মুহম্মদ সগীর
সমাধান
রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা শাহ্‌ মুহম্মদ সগীর। ইউসুফ - জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় - কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩ - ১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ - জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য।
২৪৭৯০

কোন বইটি কাজী নজরুল ইসলাম রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দোলনচাঁপা
সমাধান
দোলনচাঁপা বইটি কাজী নজরুল ইসলাম রচিত। দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়। ১৯২২ খ্রিষ্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। এই সময় দোলনচাঁপা কাব্যের কবিতাগুলি রচিত হয়।