T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৭৯১

”শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য রচনা করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বড়ু চন্ডীদাস
সমাধান
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের প্রথম কাব্য। এর রচয়িতা কবি বড়ু চন্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্যা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কার করেন।
২৪৭৯২

'আরোহণ' -এর বিপরীর শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অবরোহণ
সমাধান
ব্যাখাঃ আহোরণ মানে জোগাড় করা আর অবহোরণ মানে শেষ করা তাই আহোরণ এর বীপরিত শব্দ অবহোরণ।
২৪৭৯৩

”গৃহদাহ” উপন্যাসের রচনাকাল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1920
সমাধান
গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি ১৯২০ সালের মার্চ মাসে প্রকাশিত হয়। গৃহদাহ উপন্যাস এ ৩ টি প্রধান চরিত্র রয়েছে:অচলা, মহিম ও সুরেশ।
২৪৭৯৪

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আব্দুল গাফফার চৌধুরী
সমাধান
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
২৪৭৯৫

”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- চরণটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে” - চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তাঁর রচিত কাব্য, উপন্যাস, ছোটোগল্প, নাট্যসাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীতের মধ্যে ছড়িয়ে আছে। তার উল্লেখযোগ্য পঙক্তি: - "শূন্য নদীর তীরে রহিনু পড়ি/ যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। " "অলংকার যে মাঝে প’ড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। "
২৪৭৯৬

বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বনফুল
সমাধান
যাযাবর - বিনয় মুখোপাধ্যায় জরাসন্ধ - চারুচন্দ্র মুখোপাধ্যায় রাজশেখর বসু - পরশুরাম প্রমথ চৌধুরী - বীরবল
২৪৭৯৭

কোন কবি ছন্দের জাদুকর নামে অভিহিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সত্যেন্দ্রনাথ দত্ত
সমাধান
সত্যেন্দ্রনাথ দত্তকে 'ছন্দের জাদুকর' উপাধি দেন - রবীন্দ্রনাথঠাকুর
২৪৭৯৮

কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৯ আগস্ট
সমাধান
কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাংগন এ সমাহিহিত করা হয়য়।
২৪৭৯৯

ক্রিয়ার মূল অংশকে বলা হয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধাতু
সমাধান
ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। অন্যকথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়। ১.ধাতু বা ক্রিয়ামুল ২.ক্রিয়া বিভক্তি ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
২৪৮০০

খেচর কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপপদ তৎপুরুষ
সমাধান
উপপদ তৎপুরুষ সমাস :যে পদের পরবর্তী ক্রিয়ামূল এর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন:আকাশে চরে যা - খেচর।