T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৮০১

”অতিকায়” শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্ষুদ্রকায়
সমাধান
বিপরীত শব্দ: বৃহৎ - অল্প/অণু অণু - বৃহৎ অল্প - বেশি অতিকায় - ক্ষুদ্রকায়
২৪৮০২

`For good' এর সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চিরতরে
সমাধান
For Good মানে চিরতরে
২৪৮০৩

”ঋষির ন্যায়”-এক শব্দে প্রকাশ--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঋষিতুল্য
সমাধান
ঋষির ন্যায় - ঋষিতুল্য। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি - ঋত্বিক। ঋণ দেয় যে - উত্তমর্ণ। তাই সঠিক উত্তর : ঋষিতুল্য।
২৪৮০৪

বাংলা সাহিত্যে “ভোরের পাখি” কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিহারীলাল চক্রবর্তী
সমাধান
ইশ্বর গুপ্ত - যুগসন্ধিক্ষনের কবি/ভ্রমনকারী বন্ধু বুদ্ধদেব বসু - বিপ্রদাস মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর - ভানু সিংহ/নাইট বিহারীলাল চক্রবর্তী - ভোরের পাখি
২৪৮০৫

সমাস শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংক্ষেপণ
সমাধান
সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন, একাধিক পদের একপদীকরণ । বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।
২৪৮০৬

”Uncle Tom's Cabin"-এর সাথে তুলনা করা হয় কোন নাটককে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নীল দর্পণ
সমাধান
বাংলাদেশে রচিত, বাংলাদেশে মুদ্রায়ন, বাংলাদেশে মঞ্চায়ন, বাংলাদেশের নাটক খ্যাত দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ "নাটকটিকে ইংরেজি সাহিত্যের "Uncle Tom's Cabin "এর সাথে তুলনা করা হয়।
২৪৮০৭

'গায়ে হলুদ' কোন সমাসের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বহুব্রাহী সমাস
সমাধান
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
২৪৮০৮

কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রায়নন্দিনী
সমাধান
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত ৩ টি গ্রন্থ: দুর্গেশনন্দিনী - উপন্যাস কমলাকান্তের দপ্তর - প্রবন্ধগ্রন্থ রজনী - রোমান্টিক উপন্যাসের বই অন্যদিকে রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস। তাই উত্তর হবে রায় নন্দিনী।
২৪৮০৯

কোনটি 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ছেলেধরা
সমাধান
'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ছেলেধরা। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
২৪৮১০

কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আরেক ফাল্গুন
সমাধান
আরেক ফাল্গুন জহির রায়হান রচিত ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় এ উপন্যাস টি রচিত হয়।