২৪৮১১
খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তর
২১টি
সমাধান
খাটি বাংলা উপসর্গ মোট ২১ টি :অ, অজ, অঘা, অনা, আ, আন, আব, আড়, ইতি পাতি, ঊন(ঊনা), কদ, কু, হা, রাম, ভর, সা, স, সু, বি, নি।
২৪৮১২
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
উত্তর
বেলা শেষের গান
সমাধান
ধুসর পান্ডুলিপি, ঝরা পালক ও মহাপৃথিবী কবিখ্যাত জীবনানন্দ দাসের। বেলা শেষের গান সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ।
২৪৮১৩
”যদি বৃষ্টি হয়, তবে বের হব না”- এটি কোন ধরনের বাক্য?
উত্তর
জটিল বাক্য
সমাধান
মিশ্র/জটিল বাক্য:যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। উপরোক্ত বাক্যেও একটি আশ্রিত বাক্য এবং একটি প্রধান খন্ডবাক্য আছে, তাই এটি একটি জটিল বাক্য।
২৪৮১৪
নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
উত্তর
তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
সমাধান
ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ ততঃ + অধিক। এটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ। অ - ধ্বনির পরিস্থিত বিসর্গ এর পরে অ - ধ্বনি থাকলে অ + ঃ + অ - এ তিন মিলে ও কার হয়।
২৪৮১৫
বাংলা ছন্দ কত প্রকার?
উত্তর
4
সমাধান
বাংলা ছন্দ ৩ প্রকার। যেমন:
১.স্বরবৃত্ত ছন্দ
২.অক্ষরবৃত্ত ছন্দ
৩.মাত্রাবৃত্ত ছন্দ
২৪৮১৬
মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি?
উত্তর
ভাষা
সমাধান
মনের ভাব প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা।
ভাষা ধারণাটির কোন সুনির্দিষ্ট, যৌক্তিক ও অবিতর্কিত সংজ্ঞা দেয়া কঠিন, কেননা যেকোন কিছুর সংজ্ঞা ভাষার মাধ্যমেই দিতে হয়। তাই ভাষার আত্মসংজ্ঞা প্রদান দুরূহ। তবে ভাষার একটি কার্যনির্বাহী সংজ্ঞা হিসেবে বলা যায় :
যে ভাষা মানুষের মস্তিষ্কজাত একটি মানসিক ক্ষমতা যা অর্থবাহী বাকসংকেতে রূপায়িত (বাগযন্ত্রের মাধ্যমে ধ্বনিভিত্তিক রূপে বা রূপে) হয়ে মানুষের মনের ভাব প্রকাশ করতে এবং একই সমাজের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা করে।
২৪৮১৭
ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ-
উত্তর
ততঃ+অধিক
সমাধান
'ততোধিক ' শব্দের সন্ধি বিচ্ছেদ ' ততঃ + অধিক'। এটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ।
বিসর্গের পরে অ - ধ্বনি থাকলে অ + : + অ - এ তিনে মিলে ও - কার হয়।
২৪৮১৮
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
উত্তর
ইছামতি
সমাধান
সৈয়দ মুজতবা আলী রচিত ছোট গল্প হচ্ছে ময়ুরকন্ঠী এবং গল্পমালা হচ্ছে ধূপছায়া।
আবু জাফর শামসুদ্দীন রচিত উপন্যাস হচ্ছে সংকর কীর্তন।
বিভূতিভূষণ রচিত উপন্যাস ইছামতী।
২৪৮১৯
রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি?
উত্তর
গীতাঞ্জলি
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম গীতাঞ্জলি।
গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম - ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন।
১৯০৮ - ০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
২৪৮২০
চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ-
উত্তর
চলৎ+চিত্র
সমাধান
চলচ্চিত্র - শব্দের সন্ধি বিচ্ছেদ হল - চলৎ + চিত্র = চলচ্চিত্র। এটি ব্যঞ্জন সন্ধি সাধিত।