২৪৮২১
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল--
উত্তর
১৮২৪-১৮৭৩
সমাধান
মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার(অধুনা বাংলাদেশ রাষ্ট্রের যশোর জেলার কেশবপুর উপজেলার)সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন এবং১৮৭৩ সালের ২৯ শে জুন আলিপুর জেনারেল হস্পিটাল এ মৃত্যুবরণ করেন।
২৪৮২২
কোন বর্ণ দুটিতে মাত্রা হবে না?
উত্তর
এ এবং ঐ
সমাধান
বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ আছে। তার মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি। এ, ঐ, ঔ, ও, ঙ, এগুলো বিদ্যমান।
সুতরাং সঠিক উত্তর - - এ এবং ঐ
২৪৮২৩
চন্দ্র কোন শব্দের উদাহরণ?
উত্তর
তৎসম
সমাধান
চন্দ্র একটি তৎসম শব্দ। যেসব সংস্কৃত শব্দ কোনরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাকে তৎসম শব্দ বলে। যেমন:চন্দ্র, সূর্য, নক্ষত্র, মনুষ্য, মুক্তি, শক্তি ইত্যাদি।
২৪৮২৪
”ছাড়পত্র” কার রচিত গ্রন্থ?
উত্তর
সুকান্ত ভট্টাচার্য
সমাধান
ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য রচিত ১৯৪৮ সালে প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থ। এই গ্রন্থের কবিতাগুলো রচিত হয় ১৯৪৩ থেকে ১৯৪৭ সালের মধ্যে। মাত্র ২১ বছর বয়সে মারা যাবার কিছুদিন আগে তার এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
২৪৮২৫
লিঙ্গান্তর করতে '' নায়ক '' শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয়?
উত্তর
ইকা
সমাধান
যেসব শব্দের শেষে "অক" রয়েছে সেসব শব্দে "অক" স্থলে "ইকা" প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়। যেমন:
বালক - বালিকা
নায়ক - নায়িকা
গায়ক - গায়িকা; ইত্যাদি।
২৪৮২৬
”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
উত্তর
তুলনা
সমাধান
”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত - তত অব্যয়ের ব্যবহার তুলনা অর্থে।
বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি - বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
২৪৮২৭
মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম---
উত্তর
সওগাত
সমাধান
মোহাম্মাদি - মাসিক পত্রিকা.সম্পাদক ছিলেন
- মোহাম্মদ আকরাম খাঁ
মুজিবর খাঁ
বদরুল আনাম খা
কোহিনূর - মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন:
রওশন আলী
এয়াকুব আলি
নবনূর - মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন:
সৈয়দ এমদাদ
সৈয়দ আসাদ
সওগাত - সচিত্র মাসিক পত্রিকা। সম্পাদক : মোহাম্মদ নাসিরুদ্দিন।
২৪৮২৮
কোনটি লিঙ্গান্তর হয় না?
উত্তর
কবিরাজ
সমাধান
লিঙ্গান্তর হয় না এমন শব্দ হল - - কবিরাজ, সতীন, এয়ো ইত্যাদি।
সঠিক উত্তর - - কবিরাজ
অপশনের অন্য গুলো লিঙ্গান্তর হয়।
২৪৮২৯
”তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে নি”-এটি কোন শ্রেণীর বাক্য?
উত্তর
সরল বাক্য
সমাধান
যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য(বার্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে সরল বাক্য বলে। এখানেও একটি উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া আছে, তাই এটি একটি সরল বাক্য।
২৪৮৩০
”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন--
উত্তর
হাসান হাফিজুর রহমান
সমাধান
”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন - - হাসান হাফিজুর রহমান।
হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন।
তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত।