২৪৮৩১
অহিনকুল কোন সমাস?
উত্তর
দ্বন্দ্ব
সমাধান
অহিনকুল বিরোধার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ এর প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
২৪৮৩২
নীল যে আকাশ-নীলাকাশ কোন সমাস?
উত্তর
কর্মধারয়
সমাধান
যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে তাকে কর্মধারয় সমাস বলে। যেমন:নীল যে পদ্ম = নীলপদ্ম, নীল যে আকাশ = নীলাকাশ।
২৪৮৩৩
চাঁদমুখ-কোন সমাস?
উত্তর
উপমিত
সমাধান
মুখ চাঁদের ন্যায় = চাঁদমুখ। এটি উপমিত সমাস। সাধারন গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত সমাস বলে।
২৪৮৩৪
চোখের প্রতিশব্দ নয় কোনটি?
উত্তর
সলিল
সমাধান
চক্ষু শব্দের প্রতিশব্দ হলো - চক্ষু, আখি, চোখ, নয়ন, নেত্র, লোচন, ছক, ঈক্ষণ ইত্যাদি। সলিল শব্দের প্রতিশব্দ হলো - বারি, পানি, জল ইত্যাদি।
২৪৮৩৫
শশাংক -এর প্রতিশব্দ কোনটি?
উত্তর
চন্দ্র
সমাধান
শশাঙ্ক এর প্রতিশব্দ হলো - চাঁদ, চন্দ্র, শশধর, নিশাকর, সুধাকর, নিশানাথ, কলাধর, শশী, সীতাংশু ইত্যাদি।
২৪৮৩৬
নন্দিত-এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর
এর কোনোটিই নয়
সমাধান
নন্দিত - এর বিপরীত শব্দ খ্যাতি।
অপশনে কোনটিই সঠিক নয়।
২৪৮৩৭
"The anti-socials are still at large" এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
উত্তর
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
সমাধান
"The anti - socials are still at large" এর সঠিক বঙ্গানুবাদ -
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরের
২৪৮৩৮
"Quarterly" শব্দের অর্থ কি?
উত্তর
ত্রৈমাসিক
সমাধান
Quarterly - - - শব্দের অর্থ ত্রৈমাসিক।
weekly - - শব্দের অর্থ সাপ্তাহিক
সঠিক উত্তর - ত্রৈমাসিক।
২৪৮৩৯
’কোথায় থাকা হয়?” এটি কোন বাচ্যের উদাহরণ?
উত্তর
ভাব বাচ্যের
সমাধান
’কোথায় থাকা হয়?” এটি ভাব বাচ্যের উদাহরণ।
যখন বাক্যে ব্যবহৃত পদের ভিতর ক্রিয়াপদই প্রধান হয়ে প্রতিভাত হয়, তখন ব্যবহৃত পদটি ভাববাচ্য হিসাবে বিবেচিত হয়।
প্রত্যয়জাত কোনো বিশেষ্য পদে ক্রিয়ার ভাব বিদ্যমান থাকে, তখন তা ভাববাচ্য বিবেচিত হয়। যেমন– গ্রহণ = √গ্রহ্ (গ্রহণ করা) + অন্ (ল্যুট), ভাববাচক।
২৪৮৪০
'আমরা সবাই রাজা' এই পঙক্তির রচয়িতা কে?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
'আমরা সবাই রাজা' এই পঙক্তির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
আমরা মিলেছি আজ মায়ের ডাকে - গীতবিতান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্কোচের বিহ্বলতা→
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে - - -
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।