২৪৮৪১
'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ কি?
উত্তর
পাগলামির হাওয়া
সমাধান
'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ পাগলামির হাওয়া।
ঊনপঞ্চশ বায়ু (পাগলামি) – ওর সামনে বিয়ের কথা তুল না, এখনি কিন্তু ঊনপঞ্চাশ বায়ু বেড়ে যাবে।
২৪৮৪২
'ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত' ছড়াটি কার সম্পর্কে?
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
'ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত'
ছড়াটি কাজী নজরুল ইসলামের সম্পর্কে।
২৪৮৪৩
'সাবান ও ' আনারস' শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে?
উত্তর
পর্তুগিজ
সমাধান
আনারস ও সাবান পর্তুগিজ ভাষার শব্দ।
আরো কয়েকটি শব্দ হলো -
বারান্দা, পরাত, আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত,এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা।
২৪৮৪৪
'জীবনস্মৃতি' কার আত্মজীবনী?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
জীবনস্মৃতি' রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী।
জীবনস্মৃতি ১৩১৯ (জুলাই ১৯১২) সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর - কর্তৃক অঙ্কিত চব্বিশটি চিত্রে শোভিত হইয়া এই প্রথম সংস্করণ বাহির হয়।
তৎপূর্বে জীবনস্মৃতি প্রবাসী মাসিকপত্রে (ভাদ্র ১৩১৮ - শ্রাবণ ১৩১৯) ধারাবাহিক ভাবে প্রকাশিত। প্রবাসীতে রচনাটি সমর্পণ করিবার পূর্বে পত্রিকার সহকারী সম্পাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহিত রবীন্দ্রনাথের যে - পত্রালাপ হয় ১৩৪৮ কার্তিকের প্রবাসী হইতে তাহার প্রাসঙ্গিক অংশগুলি উদ্ধৃত হইল।
২৪৮৪৫
'কাশবনের কন্যা' উপন্যাস কার লেখা?
উত্তর
শামসুদ্দীন আবুল কালাম
সমাধান
'কাশবনের কন্যা' উপন্যাস শামসুদ্দীন আবুল কালামের লেখা।
শামসুদ্দীন আবুল কালাম (ইংরেজি: Shamsuddin Abul Kalam, (১৯২৬ - ১০ জানুয়ারি, ১৯৯৭) বাংলা সাহিত্যের বাংলাদেশের কথাসাহিত্যিক ও উপন্যাসিক।
তিনি ১৯২৬ সালের আগস্ট মাসে বরিশাল জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পদার্থবিদ অধ্যাপক এ. এম. হারুন - অর - রশিদ - এর মামা।
তার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ সম্পাদনা:
আলমনগরের উপকথা (১৯৫৪)
কাশবনের কন্যা (The Girl in the Reeds, ১৯৫৪)
দুই মহল (Two Mansions, ১৯৫৫)
কাঞ্চনমালা (The gold necklace, ১৯৫৬)
জীবনকাব্য (The Parts of Life, ১৯৫৬)
জায়জংগল (The Wilderness, ১৯৭৮)
২৪৮৪৬
'কুলের সমীপে' এর সংক্ষেপ কি?
উত্তর
উপকূল
সমাধান
কূলের যোগ্য - অনুকূল।
বিরুদ্ধ কূল - প্রতিকূল।
কূলের সমীপে - উপকূল।
২৪৮৪৮
'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কোন কারক?
উত্তর
কর্মকারক
সমাধান
'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কর্ম কারক।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
২৪৮৪৯
উপসর্গ কাজ কি?
উত্তর
নতুন শব্দ গঠন
সমাধান
উপসর্গ কাজ নতুন শব্দ গঠন।
‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। ”
২৪৮৫০
বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না--
উত্তর
বক্তার মেজাজকে স্পষ্ট করতে
সমাধান
বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না - - বক্তার মেজাজকে স্পষ্ট করতে।
বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে, শ্বাস বিরতির জায়গা দেখাতে, বাক্যকে অলংকৃত করতে, ইত্যাদি ক্ষেত্রে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়।