২৪৮৫১
"বিজ্ঞান" শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর
বিশেষ
সমাধান
তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০ টি। এর মধ্যে "বি" একটি। এখানে বি - বিশেষ রূপে ব্যবহৃত হয়। যেমন: বিজ্ঞান, বিধৃত, বিশুদ্ধ, বিবস্ত্র, বিশুষ্ক।
তাই সঠিক উত্তর : বিশেষ রূপে
২৪৮৫২
'সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা কে?
উত্তর
চন্ডীদাস
সমাধান
'সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা চন্ডীদাস।
চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০), মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
২৪৮৫৩
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
উত্তর
ভূমিকা
সমাধান
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়।
২৪৮৫৪
কোনটি এক বচনের উদাহরণ?
উত্তর
শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
সমাধান
১/বিশেষ্য শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয়। যেমন: বনে বাঘ থাকে(একবচন ও বহুবচন দুই ই বোঝায়। )
২/লোকে বলে - বলতে অনেক লোককে বোঝানো হয়, তাই এটিও বহুবচন।
৩/ মানুষ মরণশীল - বলতে সব মানুষই মরণশীল বোঝায়।
৪/শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখানে ছাত্রকে বলতে একজন কে বোঝায়।
তাই সঠিক উত্তর (ঘ)।
২৪৮৫৫
'কাঁচি' শব্দটি কোন ভাষা হতে এসেছে?
উত্তর
তুর্কি
সমাধান
'কাঁচি' শব্দটি তুর্কি ভাষা হতে এসেছে।
২৪৮৫৬
"সমাস" শব্দের অর্থ কি?
উত্তর
সংক্ষেপণ
সমাধান
"সমাস" শব্দের অর্থ সংক্ষেপণ।
সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন, একাধিক পদের একপদীকরণ ।
বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।
২৪৮৫৭
"অর্পণ" শব্দটির বিপরীত শব্দ কি?
উত্তর
গ্রহণ
সমাধান
অর্পন - গ্রহণ
আদান - প্রদান
দাতা - গ্রহীতা
সঠিক উত্তর হল - - অর্পন - গ্রহণ।
২৪৮৫৮
”যা সহজে অতিক্রম করা যায় না” - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর
দূরতিক্রম্য
সমাধান
যা সহজে অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম। যা কষ্টে লংঘন করা যায় - দুর্লঙ্ঘ্য।
২৪৮৫৯
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর
বড়দিদি
সমাধান
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি।
বড়দিদি (প্রকাশকাল: সেপ্টেম্বর, ১৯১৩) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসে মোট দশটি পরিচ্ছেদ রয়েছে।
১৩১৪ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী লাহোর থেকে কলকাতা ফিরে পত্রিকার ভার সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের ওপর অর্পণ করেন। তার আগ্রহে বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় সংখ্যায় তিন ভাগে বড়দিদি প্রকাশিত হয়।
প্রথম দুই সংখ্যায় লেখক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ঊহ্য রাখা হলে এই লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কি না তা নিয়ে বিভ্রান্তি তৈরী হয়। আষাঢ় সংখ্যায় বড়দিদির লেখক হিসেবে শরৎচন্দ্রের নাম প্রকাশ করা হয়। ১৯১৩ খ্রিষ্টাব্দে যমুনা পত্রিকার সম্পাদক ফণীন্দ্রনাথ পাল শরৎচন্দ্রের নিষেধ সত্ত্বেও এই উপন্যাস পুস্তকাকারে প্রকাশ করেন।
২৪৮৬০
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়--
উত্তর
উপমেয়
সমাধান
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয় - - উপমেয়।
উপমেয় শব্দের বাক্যে যাকে তুলনা করা হয়, তা উপমা।
যেমন : আকাশের রং = উপমেয়।