২৪৮৬১
কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন?
উত্তর
1976
সমাধান
কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সনে মৃত্যুবরণ করেন।
১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।
চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম।
নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল "দুখু মিয়া"।
তার মৃত্যু ২৭ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭) ঢাকা, বাংলাদেশ
২৪৮৬৩
কোন শব্দটি দ্বন্দ্ব সমাস?
উত্তর
দম্পতি
সমাধান
দম্পতি শব্দটি দ্বন্দ্ব সমাস।
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
২৪৮৬৪
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন--
উত্তর
আকাঙ্ক্ষা ,গ্রামীণ, দারিদ্র্য
সমাধান
আকাঙ্ক্ষা , গ্রামীণ, দারিদ্র্য শব্দগুলো শুদ্ধ।
প্রদত্ত প্রশ্নে অন্যান্য শব্দগুলোর বানান অশুদ্ধ। শব্দগুলোতে ব্যাকরণগত ভুল বিদ্যমান।
২৪৮৬৫
'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরুপ কোনটি?
উত্তর
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
সমাধান
'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরুপ -
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
প্রশ্নে প্রদত্ত অন্যান্য অপশনগুল ভুল রয়েছে।
২৪৮৬৬
'স্বেচ্ছাচারী ব্যক্তি' কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
উত্তর
ধর্মের ষাঁড়
সমাধান
ধর্মের ষাঁড় (স্বেচ্ছাচারী ব্যক্তি) : তোমার ছেলে হয়েছে ধর্মের ষাঁড়, কে তাকে বসে রাখবে?
২৪৮৬৭
রাজর্ষি এর ব্যাসব্যাক্য কোনটি?
উত্তর
যিনি রাজা তিনিই ঋষি
সমাধান
বিশেষণ ও বিশেষ্য পদ মিলেছ সমাস হয় এবং বিশ্বেশ্বর বা পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারায সমাস। যেমন - যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি।
২৪৮৬৮
ষোলকলা অর্থ--
উত্তর
সম্পূর্ণ
সমাধান
ষোলোকলা একটি বাগধারা, যার অর্থ সম্পূর্ণ, পুরোপুরি।
২৪৮৬৯
'নবপৃথিবী'-এর সঠিক ব্যাসবক্য কোনটি?
উত্তর
নব যে পৃথিবী
সমাধান
'নবপৃথিবী' - এর সঠিক ব্যাসবক্য নব যে পৃথিবী।
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
২৪৮৭০
বাংলা বর্ণমালায় কটি “ব” আছে?
উত্তর
2
সমাধান
বাংলা বর্ণমালায় দুটি ব ছিল। প্রথমটি বর্গীয় ব যা ২৩ তম ব্যঞ্জনবর্ণ। দ্বিতীয় টি অন্তঃস্থ ব এটি অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে অনুচ্চারিত বা ওয়া ধ্বনিতে উচ্চারিত হয়। কিন্তু বর্তমানে বর্ণমালায় দ্বিতীয় ব এর স্থান নেই।